মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

পুলিশ বিএনপির কোনো কাজে বাধা দিচ্ছে না

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির আন্দোলনে বাধা সৃষ্টি করে না পুলিশ। মামলা দেওয়া হয় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে। আজ রবিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত র‌্যালিপরবর্তী এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপিসহ বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মসূচির দিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা জনদুর্ভোগ তৈরি করবে, আইন লঙ্ঘন করবে, আইন মানবে না, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা গ্রহণ করা হবে। এটাই স্বাভাবিক।’বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, ‘এ পর্যন্ত তাদের যত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে সবার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। তারা কোনো না-কোনো মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ তাদের কোথাও কোনো ধরনের বাধা দিচ্ছে না। প্রধানমন্ত্রীর সব সময় বলেন, তিনি এ দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছেন। যখন রাজনৈতিক চর্চা ঠিক থাকবে তখন এগিয়ে যাওয়ার পথ সুগম হবে। পুলিশ তাদের (বিএনপি) কোনো কাজে কখনো বাধা দিচ্ছে না।’

‘সমাবেশ দমাতে সরকার ইন্টারনেট শাটডাউন ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, সমাবেশে মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার যে অভিযোগ বিএনপি নেতারা করছেন তা বানোয়াট।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit