সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

তবে কি শাকিব-অপুর ডিভোর্স হয়নি!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১১০ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহবিচ্ছেদ হওয়া না-হওয়া নিয়ে আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই মধ্যে ২০১৭ সালের শেষের দিকে করা বিবাহবিচ্ছেদের আবেদনের পরিপ্রেক্ষিতের ডাকা একটি সালিসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সে সময় শাকিব খান ও অপু বিশ্বাসের সঙ্গে বিবাহবিচ্ছেদের জন্য ঢাকা সিটি করপোরেশনের (অঞ্চল-৩) মহাখালী জোনাল অফিসে আবেদন করেছিলেন। সেই আবেদন নিয়ে ওই সময় সালিস হয়। শাকিব উপস্থিত না হলেও অপু বিশ্বাসের উপস্থিতিতে শুনানি হয়। 

ভিডিওতে সিটি করপোরেশনের এক কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘আমাদের আজকের সালিস কেসে বিবাদী অপু বিশ্বাস উপস্থিত হয়েছেন। তার বক্তব্য দিয়েছেন। আসলে তিনি মীমাংসা করতে চান, তার স্বামী নিয়ে সন্তান নিয়ে ঘর–সংসার করতে চান। বাদী উপস্থিত হননি। সাধারণ একটি সাদা কাগজে একটি আবেদন পাঠিয়েছেন তিনি। কাজি অফিসের মাধ্যমে কোনো রেজিস্ট্রি হয়ে আসেনি এটি। কোনো কাবিননামা, কোনো সাক্ষী, কোনো হলফনামা নেই।’

এর পর থেকে শাকিব-অপুর বিবাহবিচ্ছেদ হওয়া না–হওয়া নিয়ে প্রশ্ন সামনে চলে আসে। ভিডিওটি দেখে অনেকে ধারণা করছেন, তারকা দম্পতির তালাক হয়নি। এ বিষয়ে শুক্রবার রাতে অপু বিশ্বাস একটি গণমাধ্যমকে বলেন, আমিও ভিডিওটি দেখেছি। বিষয়টি নিয়ে সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বললে ভালো হয়। তারা এ বিষয়ে পরিষ্কার করতে পারবেন। কিন্তু আপনি তো সেদিন উপস্থিত ছিলেন। আপনার মুখ থেকে এ বিষয়ে শুনতে চাই—এমন প্রশ্নে অপু বিশ্বাস বলেন, এটি একটি সেনসিটিভ ব্যাপার। আমি আগেভাগে বলতে চাই না। তবে আমরা যখন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিলাম, তখন রাগের বশে না বুঝে অনেক কথা বলে ফেলেছিলাম, এ জন্য আমাকে ভুগতে হয়েছে। আমি আর ভুগতে চাই না। 

তিনি বলেন, আমার মা–বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি নতুন করে মা–বাবা পেয়েছি। শুধু স্বামী নয়, সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদসহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই। তাই একটু সময় দিন আমাকে, সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলব। বিবাহবিচ্ছেদের আবেদন করার আগে থেকেই সন্তানকে নিয়ে অপু বিশ্বাস আলাদা থাকেন। দুজন আলাদা থাকলেও সন্তান জয় প্রায় দিনই শাকিবের বাসায় সময় কাটায়। তবে বছরখানেক ধরে সন্তানের সঙ্গে অপু বিশ্বাসেরও শাকিবের বাসায় যাওয়া–আসা বেড়েছে। আবার এরই মধ্যে নিউইয়র্কে ছেলেকে নিয়ে অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। তাই অনেকে এ–ও বলছেন, তাদের বিবাহবিচ্ছেদই হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit