রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

মেসির কাছে এই জয় ‘অনেক আনন্দের’

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : অপেক্ষার প্রহর শেষে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে অভিষেক হলো লিওনেল মেসির। লিগস কাপে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ঠিক স্বপ্নের মতোই অভিষেক হয়েছে তার। একেবারে অন্তিম মুহূর্তে ট্রেডমার্ক ফ্রি কিকে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন তিনি। দলকে এভাবে জেতাতে পেরে দারুণ খুশি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

বাংলাদেশ সময় শনিবার ভোরে ডিআরবি পিএনকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি মায়ামি জিতেছে ২-১ গোলে। রবার্ট টেলর মায়ামিকে এগিয়ে নিয়েছিলেন প্রথমার্ধে। তবে দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে উরিয়েল আনতুনা সমতা এনে দেন আজুলকে। একটা সময় মনে হচ্ছিল ১-১ সমতায় শেষ হবে খেলা। কিন্তু একেবারে অন্তিম মুহূর্তে জাদুকরী রূপে হাজির হন মেসি। বদলি নামা এই তারকা ফ্রি-কিকে গোল করে দলকে জয়ের আনন্দে মাতান।

ম্যাচ শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেসি বলেন, ‘আমরা এই অসংখ্য সমর্থকদের (মাঠে উপস্থিত ভক্তদের ‍উদ্দেশ্যে) এভাবে জয় উপহার দিয়েই শুরু করতে চেয়েছিলাম। আমরা জানতাম, জয় দিয়ে এই চ্যাম্পিয়নশিপ শুরু করাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সৌভাগ্যবশত আমরা শেষ পর্যন্ত এটা করতে পেরেছি এবং আমি খুবই খুশি।’

মেসি এমন সময়ে মায়ামিতে নাম লিখিয়েছেন, যখন মেজর লিগ সকারের দলটি খুব বাজে সময় পার করছিল। শেষ ১১ লিগ ম্যাচে জয় পায়নি দলটি। নিজেদের অঞ্চলে টেবিলে সবার নিচে তাদের অবস্থান। তাই মেসি মনে করেন জয়টা খুবই দরকার ছিল তাদের। সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা বলেন, ‘লিগে আমাদের যে চিত্র ছিল, সেই প্রেক্ষিতে এই জয় আমাদের জন্য খুবই আনন্দের। জেতা শুরু করাটা গুরুত্বপূর্ণ। ভিন্ন চ্যাম্পিয়নশিপ হলেও আত্মবিশ্বাসের জন্য এই জয় অনেক কাজে দেবে।’

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৩,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit