রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
পাখিদের ১৫ বছরের নিরাপদ এক ঠিকানা নাজিরপাড়া সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের

রূপগঞ্জে দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় আধিপত্য বিস্তার ও মাদক কারবারের নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে ফের দুই গ্রুপের সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ অবস্থায় চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১০ জন।

শনিবার দুপুর পর্যন্ত দফায় দফায় চলে এ সংঘর্ষ। উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুর্ণবাসন কেন্দ্রের অফিস ঘাট, নবকুশোল ও মেম্বার রোডসহ তিনটি গলিত শুক্রবার রাত দেড়টার দিকে শুরু হয় সংঘর্ষ।

গুলিবিদ্ধরা হলেন আলমগীর হোসেন, হৃদয় খান, ইসমাইল হোসেন ও মো. ইলিয়াছ। তারা সকলেই চনপাড়ার বাসিন্দা।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘাতের শুরু হয় নবকুশার রোডের আলামিন মডেল একাডেমীর ভেতর থেকে। সেখানে ইউপি সদস্য পদে সদ্য বিজয়ী মাদক কারবারি শমমের সাহাবুদ্দিসহ তার লোকজন গান বাজনা করছিল। রাত দেড়টার দিয়ে আরেক মাদক কারবারি জয়নাল তার লোকজন নিয়ে সেখানে যায়। 

এরপর আধিপত্য বিস্তার ও মাদক কারবারের নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গলিতে গলিতে গোলাগুলি আর ইটপাটকেল নিক্ষেপসহ দোকানপাট ভাংচুর করা হয়। হেলমেড ও লাইভ জাকেট পড়ে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ১৪ জন।  

 

রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আতাউর রহমান জানান, মধ্যরাত ধেকে শনিবার দুপুর পর্যন্ত জয়নাল ও শমসের গ্রুপের লোকজনের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলে। পুলিশ চনপাড়ায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনণে এনেছে। আহতের হাসপাতালে নেয়া হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির পরির্দশক বাচ্চু মিয়া জানান, চনপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ চারজনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা অংশষ্কাজনক।

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২৩,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit