রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
পৃথিবীর মতো নতুন গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী সূর্যের মৃত্যুর পরও বেঁচে থাকতে পারে আমাদের পৃথিবী: গবেষণা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের শোক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার মহাকাশে একগুচ্ছ নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়ার ফ্লাইটে উঠলেন না ৬১ যাত্রী! দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

বিএনপি আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হারবে: নোয়াখালীতে কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৯২ Time View
নোয়াখালী প্রতিনিধি :বিএনপি আন্দোলনে হেরে গেছে বলে মন্তব্য করেছেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যে দল আন্দোলনে হারে, সেই দল নির্বাচনেও হারে। যারা আন্দোলনে হারবে তারা নির্বাচনেও হারবে। শনি বার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি,উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমেরকিার ভিসা নীতির সমালোচেনা করে বলেন, নিষেধাজ্ঞা দিবে দাও,ভিসা নীতি দিবে দাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাল ভাত দিয়ে দেশের মানুষকে খাওয়াবে, আমাদের দেশকে বাঁচাবে।মির্জা ফখরুলকে উদ্দেশ করে কাদের বলেন, মির্জা ফখরুল নোয়াখালী এসে হুমকি ধমকি দিয়ে গেছে।  এই নোয়াখালী এক সময় বিএনপির ঘাটি ছিল। সেই নোয়াখালী এখন শেখ হাসিনার ঘাটি। এ সময় মন্ত্রী বলেন, বিএনপি সাম্প্রদায়িক শক্তির বিশ্বস্ত ঠিকানা।      
দলীয় নেতাকর্মিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে হাত আগুন নিয়ে আসবে সে হাত পুড়িয়ে দিতে হবে। যে হাত হামলা করতে আসবে সে হাত গুটিয়ে দিতে হবে। বিএনপির আস্ফালনের জবাব আমাদেরকে দিতে হবে। 
বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত বারিস্ট্যার মওদুদ আহমদকে ইঙ্গিত করে বলেন, আগে ভোট দিয়ে বানিয়েছেন। বিশাল বিশাল মন্ত্রী ছিল, পদে ছিল।  কিন্ত আমার এলাকার দিকে তাকায়নি।  আমার যা প্রতিশ্রুতি আমি পূরণ করব।  কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম প্রমূখ।

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২৩,/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit