শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম

বাড়ির ভেতরে মমতা, অস্ত্র নিয়ে ঢুকছিল যুবক

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অস্ত্র নিয়ে ঢোকার চেষ্টার সময় এক যুবককে আটক করা হয়েছে। আজ শুক্রবার (২১ জুলাই) কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের গলি থেকে তাকে আটক করে পুলিশ।

কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, ঘটনার সময় মুখ্যমন্ত্রী বাড়িতে ছিলেন। তিনি ধর্মতলার কাছে একটি সমাবেশে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। বাড়ি থেকে বের হওয়ার কয়েক ঘণ্টা আগে এ ঘটনা ঘটে।

বিনীত গোয়েল আরও জানান, কালো কোট ও টাই পরা ওই যুবকের নাম শেখ নূর আলম। তিনি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পুলিশের স্টিকার লাগানো একটি গাড়িতে ঘুরে বেড়াচ্ছিলেন। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র, ছুরি ও বিভিন্ন সংস্থার বেশ কয়েকটি আইডি কার্ড এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

পুলিশ কমিশনার বলেন, ওই যুবক মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তিনি যখন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢোকার চেষ্টা করছিলেন তখন আমাদের কর্মকর্তা তাকে বাধা দেয়। আমরা তার আসল উদ্দেশ্য কী ছিল তা খুঁজে বের করার চেষ্টা করছি। তিনি অসংলগ্ন কথা বলছেন। কখনও বলছেন তিনি আনন্দপুর থেকে এসেছেন, কখনও বলছেন পশ্চিম মেদিনীপুরে থাকেন।

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২৩,/দুপুর ১২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit