শনিবার, ০৯ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

গিনেস বুকে নাম তুলতে ৭ দিন ধরে কাঁদলেন যুবক, অতঃপর …

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গিনেস বুকে নাম তুলতে চেয়েছিলেন টেম্বু এবেরে নামে এক নাইজেরীয় যুবক। এজন্য একটানা সাত দিন ধরে কেঁদে যাচ্ছিলেন তিনি। চোখে পানি আনতে নানারকম কৌশলও অবলম্বন করেন। আর তা করতে গিয়েই আংশিক দৃষ্টিশক্তি হারালেন টেম্বু। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘ সময় কাঁদতে পারা নিয়ে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা চলছিল। সেই প্রতিযোগিতায় অংশ নেন টেম্বু। ওই যুবক পরে বিবিসিকে বলেন, ৪৫ মিনিটের জন্য তিনি কিছু দেখতে পাননি। চোখ ফুলে গিয়েছিল। মাথায় অসম্ভব যন্ত্রণা হচ্ছিল। এখন অবশ্য সুস্থই রয়েছেন। চোখ নিয়েও কোনও সমস্যা নেই।

এদিকে এত কিছুর পরেও হাল ছাড়তে রাজি হননি টেম্বু। জানিয়েছিলেন কৌশল বদলে প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা করবেন। কিন্তু প্রতিযোগিতার আয়োজকেরা, তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে তাকে প্রতিযোগিতা থেকে বাদ দেন।

কীর্তি স্থাপন করে গিনেস বুকে নাম তোলার এই হুজুগ অবশ্য নাইজেরিয়ায় নতুন কিছু নয়। পশ্চিম আফ্রিকার এই দেশটিতে কিছু দিন আগে এক ব্যক্তি টানা ১০০ ঘণ্টা ধরে রান্না করে প্রচারের আলোয় এসেছিলেন।

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২৩,/সকাল ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit