সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

রাশিয়ার এসবার ব্যাংক শাখা খুলতে চায় বাংলাদেশে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক এসবার এবার বাংলাদেশে শাখা খোলার বিষয় খতিয়ে দেখছে। এ লক্ষ্যে তারা ইতোমধ্যে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও করেছে। 

বৃহস্পতিবার রয়টার্স জানিয়েছে, শাখা খোলার বিষয়ে এসবার ব্যাংক কর্তৃপক্ষ বাংলাদেশে ব্যাংকের সঙ্গে দুদফা আলোচনা করেছে।

এসবার ব্যাংক কর্তৃপক্ষ বলছে, দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সহজ করতে ও ডলারের বিকল্প মুদ্রায় লেনদেন চালু করতে তারা বাংলাদেশে শাখা খুলতে চায়।

এসবার ব্যাংকের নির্বাহী বোর্ডের ডেপুটি চেয়ারম্যান আনাতোলি পপভ বলেছেন, বাংলাদেশি কোম্পানির সঙ্গে ব্যবসা করা রুশ ক্লায়েন্টদের অনুরোধে ব্যাংকিং সেবা চালুর সব শর্ত ও সম্ভাবনা পর্যালোচনা এবং খতিয়ে দেখা হচ্ছে।

২০২২ সালের ফেব্র“য়ারিতে ইউক্রেনে ‘সামরিক অভিযান’ শুরুর পরপরই মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে এসবার ব্যাংক। তাছাড়া ইউরোপীয় বাজার থেকেও এ ব্যাংককে প্রত্যাহার করা হয়। পশ্চিমাদের নিষেধাজ্ঞার মুখে রাশিয়া এখন এশিয়ায় তাদের ব্যবসায়িক অংশীদার খুঁজছে। তাই ‘এসবার’ ভারত ও বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

কিউএনবি/অনিমা/২১ জুলাই ২০২৩,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit