সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

টমি মিয়া’স ইনস্টিটিউটে ওয়ার্ক পারমিট ও অভিবাসন বিষয়ক আলোচনা সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২৬২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : মি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের উদ্দ্যোগে ইউকে সহ বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট ও অভিবাসন বিষয়ক আলোচনা সভা বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল ২টায় রিকাবীবাজারস্থ নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সত্ত্বাধিকারী ও আন্তর্জাতিক শেফ টমি মিয়া এমবিই’র সভাপতিত্বে এবং এ্যাডমিন ম্যানেজার আব্দুল্লাহ আল মাসুম এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরজাহান গ্রান্ড ও নূরজাহান হসপিটাল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ডা. নাসিম আহমেদ, হোটেল রাজবাড়ি রেস্টুরেন্টের ডাইরেক্টর কয়েস আহমেদ চৌধুরী, ইষ্ট লন্ডন ব্যবসায়ী ও শ্রমিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, দরগাহ গেইট পূবালী ব্যাংক শাখার ম্যানেজার আল মাহমুদ, লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী রাসেল হাসান।

টমি মিয়া এমবিই বলেন, দীর্ঘ ২২বছর ধরে আমার প্রতিষ্ঠান অধ্যক্ষ মানব সম্পদকে দক্ষ মানব সম্পদে রূপন্তরিত করছে এবং এই দক্ষ মানবশক্তি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইউকে সহ বিশ্বের বিভিন্ন দেশে ওয়ার্ক পার্মিটের নিয়ম সহজকরণ হওয়ায় দক্ষ মানবশক্তির বিকল্প নেই। তিনি আহবান জানান, দক্ষ হোন ভিসা নিশ্চিত করুন। বিভিন্ন দেশে ফ্রান্সাইজি হচ্ছে যেখানে দক্ষ মানব।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের এম ডি মো. তাজুল ইসলাম, বিজনেস ডেভলপম্যান্ট ম্যানেজার ফয়েজ আহমেদ, শেফ টিচার জাফর জাহান, কাস্টমার রিলেশন অফিসার সুলতানা আক্তার, অফিস অ্যাসিস্ট্যান্ট শফিকুল ইসলাম রুবেল, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট জামিল আহমদ প্রমুখ। শেষে ওয়ার্ক পারমিট ও অভিবাসন বিষয়ক আলোচনা সভায় শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৩,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit