সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

চলন্ত ট্রেন থেকে পড়ে গেল শিশু

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৫৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন থেকে আনুমানিক ১০ বছর বয়সি এক শিশু পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মেরাসানি এলাকায় পড়ে যাওয়া ওই শিশু মাথায় আঘাত পেয়েছে। সন্ধ্যা নাগাদ ওই শিশুর জ্ঞান ফেরেনি। জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুর নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

স্থানীয় বাসিন্দারা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন বিজয়নগরের মেরাসানি রেলস্টেশনে অতিক্রম করছিল। এ সময় চলন্ত ট্রেন থেকে একটি শিশু পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা গিয়ে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে গ্রাম্য চিকিৎসকের নিয়ে যায়। সেখান থেকে শিশুটিকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবিদ আল হাসান জানান, শিশুটি মাথায় গুরুতর আঘাত পেয়ে অচেতন হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, সে ব্রেইনে আঘাত পেয়েছে। তবে সিটি স্ক্যান রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু এই দায়িত্ব কে নেবে, তার তো পরিচয় শনাক্ত হয়নি। তাই হাসপাতালে ভর্তি দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আখাউড়া রেলওয়ে জংশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দিন খন্দকার জানান, শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর বিষয়টি তারা জানতে পারেন। শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে।

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৩,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit