বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলার প্রতিবেদনে জানা যায়, ‘বাওয়াল’ সিনেমাটি নিয়ে বিশেষ অনুভূতি কাজ করছে জাপানিদের মাঝে। কারণ, এ সিনেমায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনি তুলে ধরা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপানের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই ‘বাওয়াল’ সিনেমা দেখার আগ্রহ জন্মেছে জাপানিদের।
এ বিষয়ে সিনেমাটির প্রযোজক সাজিদ নাদিদওয়ালা জানান, জাপানি ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তি দেয়ার অনুরোধ পেয়েছেন তিনি। তবে হিন্দি এ সিনেমাটি ইংরেজি ভাষার পাশাপাশি জাপানি ভাষায় মুক্তি দেয়া হবে কিনা তা জানাননি প্রযোজক সাজিদ।
নেট দুনিয়ায় এরই মধ্যে প্রকাশিত হয়েছে এ সিনেমার ট্রেলার। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে সিনেমাটি ২০০টি দেশে মুক্তি পাবে আগামী ২১ জুলাই।
কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৩,/রাত ৮:৪৫