সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

প্রচণ্ড গরমে অতিষ্ঠ তিন মহাদেশের মানুষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তিন মহাদেশে বেড়েছে গরম। দাবানল বাড়ায় তীব্র গরমে অতিষ্ঠ লাখ লাখ মানুষ। সেই সঙ্গে বাড়ছে মানুষের স্বাস্থ্য ঝুঁকি। এইদিকে জুলাই মাসের তীব্রতর তাপ বিশ্ব প্রত্যক্ষ করছে । যা প্রতিদিনই রেকর্ড তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহারের কারণেই বিশ্ব উত্তপ্ত হচ্ছে। আর ধ্বংস হচ্ছে আবহাওয়া।

বিভিন্ন দেশের সরকার এবং বিশ্বস্বাস্থ্য সংস্থা ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর ভোগান্তিতে থাকা জনগণের জন্যে নানা ধরনের সতর্কতাও জারি করছে। গ্রিসে দুটি দাবানল শক্তিশালী বাতাসের কারনে তীব্র রূপ নিয়েছে। দাবানল ছড়িয়ে পড়েছে পশ্চিম এথেন্স ও আরেক পর্যটন দ্বীপ রোডস পর্যন্ত। লোকজন পালিয়ে যেতে বাধ্য হচ্ছে সেখান থাকে।

ফ্রান্সে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। বেইজিংয়ে ২৩ বছরের ইতিহাস ভেঙে গত সাতদিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হয়েছে। বদাহের কারনে বেইজিং সরকার বয়স্ক ও শিশুদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, তীব্র তাবদাহের কারনে স্বাস্থ্যসেবা পদ্ধতি চাপের মুখে পড়েছে। বয়স্ক, শিশু ও নবজাতক প্রচণ্ড গরমে ভোগান্তিতে রয়েছে।

এদিকে গ্রিস ও কেনারি দ্বীপে অগ্নিনির্বাপক সদস্যরা দাবানল নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্পেন উচ্চ তাপমাত্রার কারনে জারি করেছে রেড এলার্ট। ইতালির সারদিনিয়া ও সিসিলি দ্বীপে তাপমাত্রা ৪৮দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। এছাড়া টেক্সাসের সান এঞ্জেলো শহরে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। 

জুলাই মাসে তাপমাত্রা সাধারণত গড়ে ৩২ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করে ইরাকে । কিন্তু এবারে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস কিংবা তারচেয়েও বাড়তে পাড়বে বলে পূর্বভাসের কারনে বসরার মেয়র বৃহস্পতিবার সরকারি কর্মীদের জন্যে ছুটি ঘোষণা করেছে। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা বলছে, বিশ্ব প্রত্যক্ষ করছে উষ্ণতম জুলাই। মাসের প্রথম ১৫ দিনের প্রতিদিনই তীব্র তাপ রেকর্ড করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৩,/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit