সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

হিরো আলমের ওপর হামলা: আরও দুজন গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে গ্রেফতার দুজন হলেন মানিক গাজী ও আল আমিন। এ ঘটনায় মোট নয়জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ বিষয়ে জানান। 

মোস্তাফিজুর রহমান বলেন, ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা গেছে, হামলার সময় হিরো আলমের কোমর ধরে রেখেছিলেন মানিক আর তাকে মারধর করেছেন আল আমিন। মানিক ও আল আমিনকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে তাদের আদালতে হাজির করা হবে। এ ঘটনায় গত মঙ্গলবার সাতজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- ছানোয়ার কাজী (২৮), বিপ্লব হোসেন (৩১), মাহমুদুল হাসান (২৭), মোজাহিদ খান (২৭), আশিক সরকার (২৪), হৃদয় শেখ (২৪) ও সোহেল মোল্লা (২৫)। তাদের মধ্যে দুজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বাকি পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।

বনানী থানার ওসি বলেন, রিমান্ডে থাকা ছানোয়ার কাজী ও বিপ্লব হোসেন জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছেন, হিরো আলমের ওপর হামলায় আরও ১৫ জন জড়িত। তাদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য পাওয়া গেছে। এখন তাদের গ্রেফতারে অভিযান চলছে। মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতার মাহমুদুল হাসান, মোজাহিদ খান, আশিক সরকার ও হৃদয় শেখ বনানী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মেহেদীর অনুসারী।

গত সোমবার ঢাকা-১৭ আসনের ভোটগ্রহণ চলাকালে বেলা সোয়া ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্র পরিদর্শনে যান হিরো আলম। এ সময় নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা পেছন থেকে তার উদ্দেশ্যে গালাগাল করতে থাকেন এবং কেন্দ্র থেকে বেরিয়ে যেতে বলেন। পরিস্থিতি উত্তপ্ত হলে কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা হিরো আলমকে ঘিরে রেখে স্কুলের ফটকের দিকে নিয়ে যান।

ভোট কেন্দ্রের ভেতর থেকে ধাওয়া দিয়ে বাইরে আনার পরে রাস্তায় ফেলে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে পেটান নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৩,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit