সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

অপু বিশ্বাসকে কড়া জবাব দিলেন নায়িকা রত্না!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৬১ Time View

বিনোদন ডেস্ক : বুধবার ( ১৯ জুলাই) নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে রত্না এর কড়া জবাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে নাম জড়িয়ে অপুর মতো শিল্পীদের জন্ম হয়েছে। অন্য শিল্পীদের নয়।

রত্না মনে করেন, শাকিবের তোষামোদ করা মন্তব্য অপু করতেই পারে। তবে কারও তোষামোদ করতে গিয়ে অন‍্যদের অপমান করে কথা বলা অন‍্যায়। শিল্পী হয়ে অন্য শিল্পীদের অসম্মানিত করা মোটেও উচিত হয়নি তার।
 
সময়ের পাঠকের জন্য চিত্রনায়িকা রত্নার সে পোস্ট তুলে ধরা হলো-
 
শাকিব খান নাম নিলেই ভাইরাল হয়ে যায় যে কোন শিল্পী! আর ভাইরাল হতে প্রত‍িটি শিল্পী এই নাম কোনো ভাবে নিয়ে আসে!
 
এ ধরনের মন্তব্য করার আগে ভাবা উচিৎ ছিল আপনাদের আগেও অনেক সুন্দরী নায়িকা শাকিবের সাথে অভিনয় করেছিলেন……তারা কেউ কিন্তু শাকিবের বাচ্চার মা হয়নি!
 
আর তাদের সময় কিন্তু কসমেটিকস সার্জারি এতো সহজলভ্য ছিল না! তাদের সৌন্দর্য আপনাদের সৌন্দর্যের চেয়ে কোন অংশে কম ছিল না!
 
মন্তব্য বুঝে করা উচিৎ………মনে রাখবেন শাকিব খানের জন‍্য হয়তো চলচ্চিত্রে আপনাদের জন্ম হয়েছে। কিন্তু আমাদের জন্ম রহস‍্যে শ্রদ্ধেয় পরিচালক, প্রযোজক আর বাংলার দর্শকদের অক্লান্ত পরিশ্রম। হয়তো ভাইরালের জোয়ারে অনেক শিল্পী হারিয়ে যাচ্ছে ভাবছেন। কিন্তু না, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে!

সবাই নিজ পায়ে দাঁড়িয়ে নিজ স্থানে আপনার চাইতে হয়তো আরও ভালো আছেন! প্রতিটি শিল্পীর নিজস্ব পরিচিতি আছে। কারও তোষামোদ করতে গিয়ে অন‍্যদের অপমান করে কথা বলা অন‍্যায়। শিল্পী হয়ে শিল্পীদের সন্মানিত করে তুলুন পৃথিবীর কাছে। এটাই কাম‍্য।
 
সকলের জন‍্য শুভকামনা।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৩,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit