রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি :
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৭২ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুরে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন।এর আগে বুধবার ভোর ৪ টায় নরসিংদী পৌর এলাকার ঢাকা সিলেট মহাসড়কের ভেলানগর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ডিবি পুলিশের উপপরিদর্শক কবির উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা দেবিদ্বার থানার আসানপুর গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে মোঃ আব্দুল আওয়াল (৪২), খুলনার পাইকগাছা থানার হরিডালি গ্রামের শেখ রফিকুল ইসলামের ছেলে মোঃ আবিদ হাসান নাহিদ (২১), পাবনার ঈশ্বরদী থানার ফতেহ মোহাম্মদপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে মোঃ ইমরান (৩০),  ব্রাক্ষণবাড়িয়া নাসিরনগর থানার মসছলেন্দপুর গ্রামের শামসু মিয়ার ছেলে শাকিল আহমেদ (২৬) ও আফজাল আহমেদ জনি (১৯)।

অভিযানে অংশ নেয়া ডিবি পুলিশের উপপরিদর্শক কবির উদ্দিন জানান, শহরের ভেলানগর এলাকার সততা জেনারেল হাসপাতালের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর মাইক্রোবাসে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গাড়ীসহ আটক করা হয়। এসময় তাদের গাড়ী তল্লাশি করে ৩টি চাপাতি, ২টি চাকু জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতির মামলা শেষে বুধবার সকালে  আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে দুজনের বিরুদ্ধে এর আগেও ডাকাতির মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৩,/রাত ৮:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit