বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম

ডোমার পৌরসভার উপ-নির্বাচনে বিজয়ী হলেন দেলাওয়ার হোসেন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৯৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর পদে ৩১৬ ভোট পেয়ে নির্বাচিত হলেন (পাঞ্জাবী প্রতীক) নিয়ে দেলাওয়ার হোসেন। সোমবার (১৭ই জুলাই) সকাল ৮টায় ডোমার পরিবার পরিকল্পনা কেন্দ্রে ভোট গ্রহন বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন চলে। এতে ৩১৬ ভোট পেয়ে বে-সরকারি ভাবে দেলাওয়ার হোসেন নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন আশিকুর রহমান সাজু (উটপাখি প্রতীক) পেয়েছে ৩০৭ ভোট।

ফলাফল অনুযায়ী, ২৯৯ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন রুহুল আমিন (ডালিম প্রতীক), ২৭২ ভোট পেয়ে ৪র্থ স্থান অধিকার করেছেন এবাদত হোসেন চঞ্চল (টেবিল ল্যাম্প প্রতীক) এবং ৪৭ ভোট পেয়ে পঞ্চম স্থান অধিকার করেন রিফাত হাসান সৌরভ (ব্ল্যাকবোর্ড প্রতীক)। গত ১৭ই এপ্রিল উক্ত ওয়ার্ডের কাউন্সিলর রুবেল ইসলাম মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করায় আসনটি শুন্য হয়।উক্ত কেন্দ্রে ১ হাজার ৫শত ৭৫ জন ভোটার রয়েছে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম।

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৩,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit