বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম

৪৩ ঘন্টায় হত্যা মামলার চার্জশীটের ঘটনা ফের তদন্তের নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : ৪৩ ঘন্টায় হত্যা মামলার চার্জশীটের ঘটনা আবারও তদন্ত করে ২৫ জুলাই পিবিআইকে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন আজ এ আদেশ দেন। 

মানিকগঞ্জের আমেনা হ্যাচারিতে খুনের মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় পিবিআইকে। উচ্চ আদালতের যে বেঞ্চ এই নির্দেশনা দিয়েছিল সেই বেঞ্চেরই জ্যেষ্ঠ বিচারপতিকে ফোন করেন একজন পুলিশ কর্মকর্তা। আজ হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ জানায়, সে ঘটনায় ক্ষমা চেয়েছেন পুলিশ কর্মকর্তা। 

এদিকে ৪৩ ঘণ্টায় যে তদন্ত শেষ করা হয়েছে, সেটি ত্রুটিপূর্ণ উল্লেখ করে পিবিআইকে দায়িত্ব দেয় হাইকোর্ট। কিন্তু সেই প্রতিবেদনেও সন্তুষ্ট না হয়ে আগামী মঙ্গলবার আবারও জানানোর নির্দেশ দেয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৩,/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit