মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

দুর্গাপুরে বাজুস এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২৫৭ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সংগঠনটির অস্থায়ী কার্যালয় উকিলপাড়ায় আলোচনা ও কেক কাটার মাধ্যমে পালিত হয় এ প্রতিষ্ঠাবার্ষিকী।

এ সময় বাজুস উপজেলা শাখার সভাপতি মো. দুলাল মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সহ-সভাপতি গৌতম দাশ, কোষাধক্ষ্য সুমন দাশ (গুসাই), খোরশেদ আলম, দ্বীন ইসলাম, আব্দুল কাদির, বাবুল মিয়া, ভরত বণিক প্রমুখ।

এ সময় ব্যবসায়ীরা বলেন, বাজুস দীর্ঘদিন ধরেই মানুষের আস্থা আর ভালোবাসা ধরে রেখে সংগঠনটি আজ ৫৮ বছরে পা রাখলো। দীর্ঘ এই পথ চলায় সঙ্গী হতে পেরে আমরাও আনন্দিত। আগামী দিনগুলোতেও গ্রাহকদের বিশ্বাস ও আস্থা ধরে রেখেই এগিয়ে যেতে চাই।

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৩,/বিকাল ৫:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit