সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

সুরমা বয়েজ ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১২৮ Time View

সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, পরিবেশ রক্ষার জন্য একান্ত জরুরী হচ্ছে গাছ। গাছ না থাকলে যেমন মানুষ অক্সিজেন থেকে বঞ্চি হবে তেমনি পরিবেশের ভারসাম্য হারিয়ে ফেলবে। তাই বাড়ির আঙ্গিনায় বা আশেপাশে পতিত জমিতে ফলজ-বণজ-ঔষধি বৃক্ষ রোপণ করতে হবে। তাই প্রত্যেকে অন্তত একটি করে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করে তার যত্ন নেয়া এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নিরাপদ বাসযোগ্য আবাসভূমি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি রবিবার (১৬ জুলাই) নগরীর শাহী ঈদগাহ হোসনাবাদ এলাকায় সানরাইজ পাবলিক স্কুলে সুরমা বয়েজ ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য আবদুল আহাদ এলিছ এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সানরাইজ পাবলিক স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল তাহমিনা চৌধুরী, সিনিয়র শিক্ষিকা ছন্দা চক্রবর্তী, রুকসানা আখতার, ফাহমিদা রুমী, সহকারী শিক্ষিকা সুলতানা নাসরিন রাত্রি, নাজমীন আখতার স্মৃতি, এমরান আহমেদ, হালিমা বেগম সহ স্কুলের শিক্ষার্থীরা।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit