সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

বিয়ের ১৩ বছর পর একই পোশাকে সাজলেন ফারুকী-তিশা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২০৪ Time View

বিনোদন ডেস্ক : সফল তারকা দম্পতি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। দীর্ঘ ১৩ বছর ধরে ভালোবাসা ও শ্রদ্ধায় এক ছাদের নিচে বাস করছেন তারা। এ দম্পতির ঘর আলো করে রেখেছে এক কন্যা সন্তান। যেখানে শোবিজে হরহামেশাই বিচ্ছেদের খবর শোনা যায় সেখানে এই দম্পতি অনেকের কাছেই অনুকরণীয়।

দীর্ঘ দিন প্রেমের পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন এই জুটি। যে পোশাকে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিয়ের ১৩ বছর পূর্তি উপলক্ষে ফের একই পোশাক পরে ফটোশুটে অংশ নিলেন এই যুগল। যেখানে দেখা যায়, নুসরাত ইমরোজ তিশার পরনে শাড়ি। মেহেদি রাঙা হাতে চুড়ি। গলায় নেকলেস, সিঁথিতে শোভা পাচ্ছে টিকলি। কপালে টিপ, কানে দুল। চোখে-মুখে খেলা করছে উচ্ছ্বাসের হাসি। তাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার পরনে পাঞ্জাবি, মাথায় ক্যাপ, চোখে চশমা। কয়েকটি ছবিতে মেয়ে ইমহামকেও দেখা গেছে।  

কিন্তু বিয়ের পোশাকে ফের কেন সাজলেন এই দম্পতি? বিস্তারিত জানিয়ে মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে এই নির্মাতা বলেন, জীবন কখনো কখনো নিজের মতো করেই স্ক্রিপ্ট লেখে। আমাদের বিয়ের তেরো বছর পূর্তিতে তিশা পরিকল্পনা করলো- আমরা বিয়েতে যে পোশাক পরছিলাম সেটা পরেই তেরো বছর পূর্তি উপলক্ষে একটা ফটোশুট করব। সেই একই মানুষ, একই পোশাক, শুধু সময়টা এগিয়ে গেছে, আর আমাদের জীবনে এসেছে ইলহাম।

ঘটনার বর্ণনা দিয়ে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আমরা ভাবছিলাম কোথায় যাওয়া যায়! ঢাকার কাছেই হিজল তমাল নামে একটা পিকনিক স্পট আছে। ওখানেই গেলাম। গিয়েই খেয়াল হলো এর মালিকের বাড়িতেই নিখোঁজ সংবাদ শুটিং হইছিল। আর সেই স্পটেই আমি তিশাকে বিয়ের প্রস্তাব দিছিলাম। আজকে তেরো বছর পর সেখানেই আসাটা মহাজাগতিক এক পরিকল্পনাই বটে।

এই নির্মাতা যোগ করেন, তেরো বছরে আমরা অনেক চড়াই-উতরাই পার হইছি। বাচ্চা নেয়া নিয়ে অনেক কিছুর মুখোমুখি হইছি। কিন্তু নিঃসন্দেহে এই জার্নিটা ছিল অসাধারণ। তোমার কাছে কৃতজ্ঞতার তালিকাটা অনেক বড়। কত বড় বড় বিষয় থেকে শুরু করে তুচ্ছ বিষয়ে তোমার উপর নির্ভর করি। তোমাকে ছাড়া বিদেশে গেলে এখনো রাতেরবেলা বাতি নিভাইতে পারি না, ভয় পাই। ভাবি একা একা যাব কিভাবে এই দুনিয়া থেকে? অথচ কি আশ্চর্য আমরা একা একাই বড় হইছিলাম এই দুনিয়ায়! আরো কত কিছু বলতে মন চায়। তার চেয়ে বরং বলি, লাভ ইউ তিশা। হ্যাপি অ্যানিভারসারি টু আস।

বিশেষ এই ফটোশুটের বেশ কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন নুসরাত ইমরোজ তিশা। এ অভিনেত্রী বলেন, ২০১০ এর এই দিনটাতে আমাদের বিয়ে হয়। আজ ২০২৩। দেখতে দেখতে তেরোটা বছর একসঙ্গে কাটিয়ে দিলাম। তাই ভাবলাম একই পোশাকে একই মানুষের সঙ্গে আবার বিয়ে হোক। জীবনে যোগ হয়েছে শুধু ইলহাম। আর বিয়োগ হয়েছে সময়। বাকি সবকিছু আগের মতোই আছে। ধন্যবাদ তোমাকে, এত বছর আমাকে সহ্য করার জন্য। আলহামদুলিল্লাহ। লাভ ইউ সো মাচ। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এনএটি

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit