সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

দুই সাংবাদিককে হত্যার চেষ্টা ব্যর্থ করার দাবি রাশিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  রাশিয়ার জনপ্রিয় দুই সাংবাদিককে হত্যার চেষ্টা করা হয়েছে। গোয়েন্দা সংস্থা সেই অপতৎপরতা ভণ্ডুল করেছে বলে দাবি করেছে রাশিয়া। রুশ সংবাদমাধ্যমে এমনটি জানিয়েছে। 

দুই সাংবাদিক হলেন— জাতীয় গণমাধ্যম আরটির প্রধান সম্পাদক মার্গারিতা সিমনইয়ান এবং সুপরিচিত টেলিভিশন উপস্থাপক সেনিয়া সোবচাক।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরটির সম্পাদকসহ দুই জনপ্রিয় সাংবাদিককে হত্যার চেষ্টা করা হয়। রাশিয়ার আদালত ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। অভিযুক্ত সাতজনের মধ্যে পাঁচজন কিশোর যাদের জন্ম ২০০৫ ও ২০০৬ সালে। অন্য দুজন প্রাপ্ত বয়স্ক। 

জাতীয় ঘৃণায় উৎসাহিত হয়ে তারা জনপ্রিয় দুই রুশ সাংবাদিককে হত্যার ফন্দি আঁটে। এ দুই সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে আটককৃতরা তাদের বাড়ি ও কর্মস্থলের কাছে পুনঃতদন্ত চালিয়েছে। 

গোয়েন্দা সংস্থা এফএসবি যে ফুটেজ প্রকাশ করেছে তাতে কয়েকজন সন্দেহভাজনকে আটক অবস্থায় দেখা গেছে। এ ছাড়া নাৎসিবাদের ওপর অস্ত্র ও বই জব্দ করা হয়েছে।

আটককৃতরা ‘অনুচ্ছেদ-88 নামে’ গ্রুপে সংঘবদ্ধ ছিল। ইউক্রেনের হয়ে তারা সাংবাদিক হত্যার মিশনে নামার তথ্য স্বীকার করেছে। মিশন সফল হলে তারা ১৫ লাখ রাশিয়ান রুবল পুরস্কার পাওয়ার কথা স্বীকার করেছেন।

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৩/সকাল ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit