সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

মণিপুরী রাজবাড়ী এলাকাবাসীর উদ্যোগে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৪৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, জনগণের ভালোবাসায় শান্তনু দত্ত সন্তু ৬ষ্ঠ বারের মত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে তার প্রতি মানুষের ভালোবাসা এমনই হয়। শান্তনু দত্ত সন্তু তার প্রমাণ। তিনি ওয়ার্ডবাসীর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বন্যার সময় শুধু তার নিজ এলাকা নয় প্রায় প্রতিটি ওয়ার্ডের পানিবন্দি মানুষের জন্য কাজ করেছেন। যার প্রতিদান তিনি নির্বাচনে পেয়েছেন। আমি ওয়ার্ডবাসীকে অভিনন্দন জানাই তারা এমন একজন মানুষকে বেছে নিয়েছেন তাদের সেবা করার জন্য। আমি আশাবাদ ব্যক্ত করি তিনি বিগত দিনের মতো আগামী দিনেও ওয়ার্ডবাসীর সেবা করে যাবেন।

তিনি ,সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডে শান্তনু দত্ত সন্তু ৬ষ্ঠ বারে মত কাউন্সিলর নির্বাচিত হওয়ায় মণিপুরী রাজবাড়ী এলাকাবাসী আয়োজিত সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।নারায়ন পাল এর সভাপতিত্বে ও কাংখিত রাজ দত্ত সীমান্ত’র পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু বলেন, আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন মানুষের জন্য কাজ করে যাবো। আমি এই ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ডে হিসেবে গড়ে তুলতে চাই। এই ওয়ার্ডের জনগণ আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন তা আমি কখনো ভুলবো না, আমি তাদের প্রতি চির কৃতজ্ঞ। এই সংবর্ধনা অনুষ্ঠানে দাঁড়িয়ে আজ আমার মাকে খুব মনে পড়ছে।

আমি বাসায় না থাকলেও আমার মা এই ওয়ার্ডের যে কেউ বিপদে পরে বাসায় গেলে তাদের সহযোগিতা করেছেন। আমার জন্য তাদের কাছে দোয়া চেয়েছেন। কিন্তু আজ আমার মা নেই। আমি আপনাদের কাছে মায়ের জন্য দোয়া ও আশির্বাদ কামনা করছি।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ২নং ওয়ার্ডের কাউন্সিলর বিক্রম কর স¤্রাট, ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর সাহানা বেগম সানু, ফখরুল হাসান, ইকবাল হোসেন, তুষার কর, বেনু মাধব দাস, বিকাশ দে, বুদ্ধদেব দাস, অসিত কুমার শ্যাম, সামসুল ইসলাম সামন, এস এম মো. আজীমুদৌল্লা খান প্রমুখ। 

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৩/সকাল ৯:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit