সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

আফগানদের লঙ্কাবধে সমীকরণ জটিল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : ওমানকে বড় ব্যবধানে হারিয়ে স্বস্তি ফিরেছিল টাইগার দুর্গে। প্রথম ম্যাচে বড় রান তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ এ দল। তবে দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে হাসি ফুটেছিল সাইফ হাসানদের মুখে। তবে সেই হাসি মিলিয়ে যেতে সময় লাগেনি। কারণ নিজেদের দ্বিতীয় আফগানিস্তান এ দলের কাছে ১১ রানে হেরেছে স্বাগতিকরা।

আফগানদের লঙ্কাবধের পর ইমার্জিং এশিয়া কাপের সমীকরণ হয়েছে আরও জটিল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ আফগানদের হারাতেই হবে টাইগার তরুণদের। না হলে সেমিফাইনালের আগেই ফিরতে হবে দেশে। পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছে রশিদ-নবিদের উত্তরসূরিরা। জয়ে ফেরায় বাংলাদেশও উঠেছে দুই নম্বরে। আর অবিশ্বাস্য পরাজয়ে লঙ্কানরা তিনে।

স্বাগতিকদের শেষ ম্যাচটা ওমানের বিপক্ষে। জিতলেই নিশ্চিত হবে সেমিফাইনাল। টানা দুই ম্যাচ জিতে শেষ চারের দিকে এক পা বাড়িয়ে রেখেছে আফগানিস্তান। বাংলাদেশের সঙ্গে শেষ ম্যাচ জিতলেই অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা যাবে ফাইনাল নির্ধারণীর ম্যাচে। অন্যদিকে সেমিফাইনালে খেলতে হলে শেষ ম্যাচে বাংলাদেশকেও হবে আফগানদের সঙ্গে।

বাংলাদেশ এ ও শ্রীলঙ্কা এ, উভয় দলই একটি করে ম্যাচ হেরেছে ও জিতেছে। তাই তাদের পয়েন্ট দুই। তবে রানরেটে স্বাগতিকদের চেয়ে এগিয়ে টাইগার তরুণরা। ১.৭৩১ রান রেট টাইগারদের, অন্যদিকে লঙ্কানদের তা ০.৩৭০।

শেষ ম্যাচে ওমানের বিপক্ষে বড় জয় পেলে তাদের রানরেটে তাদের বাংলাদেশকে যাওয়ার সুযোগ নেই। তবে সাইফ হাসানের দল বড় ব্যবধানে ওমানকে হারিয়েছে। ২০১ বল হাতে রেখে জিতে বাড়িয়ে নিয়েছে রান রেট। বিশাল পার্থক্যের পর সেমিফাইনাল খেলতে হলে শেষ ম্যাচে আফগানিস্তানকে তাদের হারাতেই হবে। ম্যাচটা জিতলেই শেষ চার নিশ্চিত হবে টাইগার তরুণদের। হারলেই ধরতে হবে দেশের পথ।

এ গ্রুপের সবগুলো খেলা আগামী ১৮ জুলাই। সেদিন সকালে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের লড়াই শুরু হবে কলম্বোর পি সারা ওভালে। আর প্রেমাদাসায় স্বাগতিক শ্রীলঙ্কা মুখোমুখি হবে ওমান এ দলের।

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৩/সকাল ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit