সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

বিয়ে নিয়ে নতুন বিপদে ইমরান খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান এবার বিয়ে নিয়ে নতুন বিপদে পড়লেন। 

বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) ইসলামাবাদ, মুহাম্মদ আজম খান এক ঘোষণায় জানান, বুশরা বিবির সঙ্গে ইমরান খানের অবৈধ বিয়ের মামলা গ্রহণযোগ্য। খবর জিও টিভির। 

চলতি বছরের এপ্রিলে ইসলামাবাদের একটি আদালতে ইমরান ও বুশরা বিবির বিয়ে পড়ানোর দায়িত্ব পালনকারী মুফতি মোহাম্মদ সাঈদ দাবি করেন, ইমরান খান যখন বুশরা বিবিকে বিয়ে করেন, তখন তার ইদ্দতকালীন (তালাক বা স্বামীর মৃত্যুর পর নারীদের ধর্মীয় বিধান মতে নির্দিষ্ট সময় পর্যন্ত বিয়ে থেকে বিরত থাকা) সময় পার হয়নি। ইসলামাবাদের একটি স্থানীয় আদালতে ১২ এপ্রিল মুফতি সাঈদ তার বক্তব্য রেকর্ড করার সময় এমন দাবি করেন। বুশরা বিবির ইদ্দতের সময় পার হওয়ার আগেই ইমরান খানের সঙ্গে তার বিয়ে নিয়ে ইসলামাবাদের একটি আদালতে পিটিশন করা হয়েছে। পরে ইসলামাবাদের দেওয়ানি আদালত এই পিটিশনকে অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেন। তবে শেষমেশ গতকাল এ রায় খারিজ করে দিয়েছেন এডিএসজে। 

অভিযোগে বলা হয়েছে, ২০১৭ সালের নভেম্বরে বুশরা বিবির তালাক হয় এবং তিনি ২০১৮ সালের ১ জানুয়ারি ইদ্দতকালীন সময়ে ইমরান খানকে বিয়ে করেন। এটি শরিয়া ও ইসলামবিরোধী। জিও নিউজ। 

কিউএনবি/অনিমা/১৪ জুলাই ২০২৩,/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit