বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ সেতাবগঞ্জ রেল স্টেশনের মুল ফটক বন্ধ যাত্রীদের ভোগান্তি চরমে পূর্বধলায় মাদকদ্রব্য সহ গ্রেপ্তার-১ হুথিদের হামলায় সৌদি লিগে রোনালদোদের ম্যাচ স্থগিত নরসিংদীতে হত্যা মামলার রহস্য উদঘাটন, বিশেষ সম্মাননা পেলেন এসআই ইউসুফ আহমেদ আশুলিয়ায় ছোট বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ 

নুরুল ইসলামের আত্মার মাগফিরাতে এতিমদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১০৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কোরআন তেলোয়াত ও আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচী পালিত হয়।

এ উপলক্ষে পৌরশহরের ফজলুল উলুম কারিমিয়া মাদরাসা মিলনায়তনে, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে যুগান্তর উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায়, অন্যদের মধ্যে আলোচনা করেন, মাদরারসার মোহ্তামিম হাফেজ মাওলানা জাকারিয়া, হাফেজ মাওলানা আলী ওসমান, হাফেজ মাওলানা ও সাংবাদিক এইচ এম সাইদুল ইসলাম, প্রভাষক জুয়েল রানা, মাওলানা রিয়াজুল ইসলাম, মাঝহারুল ইসলাম, আব্দুল হক, আল-ইমরান, এনামুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও মানবিক গুণাবলী সম্পন্ন একজন ব্যক্তি। তিনি শূন্য থেকে প্রায় ৪৫টি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। নিজের দেশের কথা ভেবে, যুব সমাজের কর্মসংস্থানের লক্ষে দেশেই গড়ে তুলেছেন নানা ধরনের শিল্পপ্রতিষ্ঠান। ১৯৭৪ সালে যমুনা ইলেকট্রনিক এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হয় যমুনা গ্রুপের পথচলা।

আলোচনা শেষে, হাফেজ মাওলানা আলী ওসমান এর পরিচালনায় যমুনা গ্রুপের চেয়ারম্যান, স্বপ্নসারথি, বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম বাবুলের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে মাদরাসা এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা শিল্পপতি নুরুল ইসলাম বাবুল ২০২০ সালের ১৩ জুলাই করোনা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit