রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

পাঁচ বছর পর শাবিপ্রবিতে সিন্ডিকেট নির্বাচন ৯ আগস্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২১৬ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ১৯৮৭ এর ২৪(১) (ঘ) ধারানুসারে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য পদে শিক্ষকদের মাধ্যমে নির্বাচিত দুইজন শিক্ষক প্রতিনিধি যাদের মধ্যে একজন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক এবং ২৬ (১) (ঝ) ধারানুসারে একাডেমিক কাউন্সিলের সদস্য পদে ডিসিপ্লিন প্রধান নন বিশ্ববিদ্যালয়ে এমন দুইজন সহযোগী অধ্যাপক ও দুইজন সহকারী অধ্যাপক প্রতিনিধির জন্য আগামী ৯ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৩ জুলাই, প্রাথমিক ভোটার তালিকার ওপর আপত্তি দাখিল ১৭ জুলাই, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২০ জুলাই, মনোনয়নপত্র সংগ্রহ ২৩ জুলাই সকাল ৯টা থেকে ২৫ জুলাই সকাল ১১টা পর্যন্ত, মনোনয়নপত্র দাখিল শেষ হবে ২৫ জুলাই, মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ ২৫ জুলাই বিকেল ৫টা, প্রার্থীতা প্রত্যাহার ৩০ জুলাই দুপুর ১২টা, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ একই দিন দুপুর ১২টার পর। ৯ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশাসনিক ভবন-২ এর চারতলার সভাকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের সংবিধানে দুই বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সবশেষ ২০১৭ সালের ২১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০২২ সালের ২ ফেব্রুয়ারি সিন্ডিকেট নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু ওইসময় শিক্ষার্থীদের উপাচার্যবিরোধী আন্দোলন চলাকালীন ২০২২ সালের ১৯ জানুয়ারি তারিখে ওই সিন্ডিকেট নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit