রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

আমেরিকায় এসে যেখানে যাই মেয়েরা জেঁকে ধরছে: জায়েদ খান

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৭৯ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের এই আলোচিত-সমালোচিত অভিনেতা জায়েদ খান। বর্তমানে তিনি আমেরিকায় অবস্থান করছেন। সেখানে মেয়েদের সঙ্গে ছবি তুলতে তুলতেই দিনের বেশিরভাগ সময় চলে যাচ্ছে― এমনটিই জানিয়েছেন এ চিত্রনায়ক। 

এরই মধ্যে জায়দ খানকে নায়াগ্রা জলপ্রপাতের নিকট দেখা যায়। এর আগের দিনই ঢাকাই সিনেমার আরেক অভিনেত্রী পূজা চেরীকেও নায়াগ্রা জলপ্রপাতের নিকট দেখা গেছে। বিষয়টি কি কাকতালীয়? এমন প্রশ্নের জবাবে জায়েদ খান জানালেন, তিনি ঘোরারই সময় পাচ্ছেন না।

যুক্তরাষ্ট্রে যেখানে যাচ্ছেন, সেখানেই মেয়েদের সঙ্গে ছবি তুলতে একটা বড় সময় খরচ হয়ে যাচ্ছে। জায়েদের ভাষ্য— নায়াগ্রা জলপ্রপাতের কাছে পূজা চেরীর সঙ্গে তার দেখা হয়নি। তবে অন্য অনেক মেয়ে তার সঙ্গে ছবি তুলেছে।

আসলে আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। এখানে যেখানে যাচ্ছি মেয়েরা এসে জেঁকে ধরছে। প্রত্যেকেই আমার সঙ্গে ছবি তুলতে চায়। এককভাবে ছবি তোলে, তার পর সবাই মিলে। 

এদিকে নিউইয়র্কে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে আয়োজকরা জায়েদ খানকে বিজনেস ক্লাসে নিয়ে যান। এ নিয়ে কম আলোচনা হয়নি, হয়েছে জল ঘোলাও। এ খবরে দেশের কয়েকজন শীর্ষ অভিনেত্রী ওই অনুষ্ঠানে ইকোনমি ক্লাসে যেতে অপারগতা প্রকাশ করেন বলে জানা যায়।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৩,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit