রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

বুবলী ও পরীমনিকে নিয়ে সিনেমা বানাতে চান ঝন্টু

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৭৮ Time View

বিনোদন ডেস্ক : কিছু দিন ধরে ঢালিউড সুপারস্টার শাকিব খান চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী সিনেমা জগৎ নিয়ে যতটা আলোচিত, তার থেকে বেশি আলোচিত ব্যক্তিজীবন নিয়ে। তাদের ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকদের কৌতূহলের শেষ নেই। তাদের নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য করতে দেখা গেছে বিভিন্নজনকে। এবার তাদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

রোববার যুগান্তরে বিশেষ সাক্ষাৎকারে কথা বলেন চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। তার কাছে জানতে চাওয়া হয়, অপু বিশ্বাস ও বুবলীকে নিয়ে আপনার মূল্যায়ন কী? জবাবে এ নির্মাতা বলেন, বুবলী নতুন কিন্তু অপু বিশ্বাস নতুন হলেও নতুন হিসেবে পড়ে না।

তার কারণ হলো, সে বেশ কিছু দিন থেকেই ছবি নির্মাণ করে আসছে। এমনিতেই দুজনই ভালো। তবে বুবলীকে কিন্তু আমার নায়িকা হিসেবে বেশ ভালো লাগে। বুবলীকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করার কথা ভাবছি। আমার বুবলী ও পরীমনিকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করার ইচ্ছা আছে। আমি ওদের ছবি বেশি দেখিনি।

আমি শুধু বুবলীর একটি সিনেমা দেখেছি। সেখানে সে ভালো অভিনয় করেছিল। তবে অপু বিশ্বাসের ছবি আমি হলে গিয়ে দেখিনি। যতটুকু দেখেছি, বিভিন্ন গানের অভিনয়ে। তবে নিঃসন্দেহে ভালো আর্টিস্ট অপু বিশ্বাস।

শাকিব বুবলী ও অপু বিশ্বাসের যে দ্বন্দ্ব চলছে— এ বিষয়ে কি বলবেন, তিনজনকেই দর্শক পছন্দ করেন। ওদের উচিত শুধু চলচ্চিত্র নিয়ে ভাবা। এক নায়িকা আরেক নায়িকাকে নিয়ে কাদা ছোড়াছুড়ি করে। একে অপরের হিংসা করে। এগুলো ঠিক না। যার যার যখন ছবি মুক্তি পাবে, মানুষ তখন দেখবে। সিনেমা যদি ভালো হয় দলে দলে দর্শকরা আসবে। ভালো না হলে দর্শকরা আসবে না। আর তাদের দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে চাই না। কারণ আমি এগুলো নিয়ে কথা বললে তারা হতাশ হবে।

তিনি আরও বলেন, এটুকু বলতে পারি— শাকিব খানকে হিট করার মতো এখন পর্যন্ত কেউ তৈরি হয়নি। তবে একসময় তৈরি হতে পারে। শাকিব খানের প্রথম সুপারহিট ছবি কিন্তু আমার হাতে তৈরি। ওই সময় শাকিব বলেছিল— আংকেল এ ছবিটা যদি সুপার হিট হতো তা হলে আমার খুব উপকার হতো।

কিউএনবি/অনিমা/১২ জুলাই ২০২৩,/দুপুর ১২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit