মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ  দুর্যোগে দুর্গত মানুষের পাশে রাঙামাটি ছাত্রদল, আশ্রয়কেন্দ্রে শুকনা খাবার বিতরণ ডোমারে খালের পানি প্রবাহ বন্ধ করায় হাজার হাজার একর জমি অনাবাদি থাকার আশংকা মেসি-সালাহর লড়াই মোবাইলে দেখবেন যেভাবে আমিরাতের লটারিতে বাজিমাত, রাতারাতি কোটিপতি প্রবাসী প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা মেসি-সালাহ দ্বৈরথে শেষ আটের টিকিট কার? চট্টগ্রাম, রংপুরসহ ৪ বিভাগের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা ট্রাম্পের মিমকয়েনে ধস, ক্ষতির মুখে প্রায় ১০ লাখ বিনিয়োগকারী

আরও ১৯০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১১ জুলাই) এ অর্থায়নের অনুমোদন করার কথা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি। এতে বলা হয়েছে, এ প্রকল্পটি গ্রামীণ রাস্তাগুলোর উন্নয়নে অবদান রাখছে। একই সঙ্গে কৃষি অঞ্চলগুলো আরও বেশি উৎপাদনশীল হচ্ছে। পাশাপাশি উন্নয়ন ঘটছে বাংলাদেশের আর্থ-সামাজিক কেন্দ্রগুলোর।

এবিষয়ে এডিবির প্রধান গ্রামীণ উন্নয়ন বিশেষজ্ঞ মাসাহিরো নিশিমুরা বলেন, ‘এটি প্রকল্পটির জন্য এডিবির দ্বিতীয় অতিরিক্ত অর্থায়ন। এটি গ্রামীণ সড়ক যোগাযোগ উন্নয়ন এবং গ্রামীণ এলাকার জীবনযাত্রার মান উন্নত করতে, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনাকে স্থিতিস্থাপকতা দিতে এবং মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে গ্রামীণ সড়ক ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে প্রকল্পটি গ্রামীণ এলাকায় পরিবহন দক্ষতা এবং নির্ভরযোগ্যতা উন্নত করতে, কৃষি উৎপাদনশীলতা বাড়াতে এবং দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাহায্য করার জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করছে।’

 ২০১৮ সালের নভেম্বরে চলমান এই প্রকল্পটি অনুমোদিত হয়। এর লক্ষ্য হচ্ছে প্রায় ১ হাজার ৭০০ কিলোমিটার গ্রামীণ রাস্তা সংস্কার করা, গ্রামীণ অবকাঠামো সংস্থা ও রাস্তা ব্যবহারকারীদের সক্ষমতা বাড়ানো এবং গ্রামীণ সড়ক মাস্টার পরিকল্পনার উন্নয়ন করা। এদিকে ২০২০ সাল থেকে মূল লক্ষ্যের সঙ্গে ৯০০ কিলোমিটারের বেশি গ্রামীণ রাস্তা যুক্ত করা হয়েছে। অতিরিক্ত এই অর্থায়নের মাধ্যেম সব ধরনের আবহওয়া উপযোগী, জলবায়ু স্থিতিস্থাপক এবং সুরক্ষা বৈশিষ্ট্যসংবলিত এক হাজার ৩৫০ কিলোমিটার সড়ক সংস্কার করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit