রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

সামান্থার পোস্ট ঘিরে ঘনাচ্ছে রহস্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৮৮ Time View

বিনোদন ডেস্ক : সামান্থা রুথ প্রভু, ভারতীয় দক্ষিণী সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী। কিছু দিন আগে দক্ষিণী সিনেমা থেকে পা রাখেন বলিউডে। কিন্তু এর মাঝেই একের পর এক ঝড় বয়ে গিয়েছে তার ব্যক্তিগত জীবনে। প্রথমে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ, তার পর এক কঠিন অসুখে আক্রান্ত হন অভিনেত্রী। রোগের নাম মায়োসাইটিস বা পেশিপ্রদাহ। যদিও এত কিছুর মাঝে কাজের প্রতি দায়বদ্ধতা থাকায় প্রায় বিনা ছুটিতেই একসঙ্গে একটি ছবি ও একটি সিরিজের কাজ চালিয়ে গেছেন তিনি। 

মার্ভেল খ্যাত রুশো ব্রাদার্সের আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে কাজ করছেন অভিনেত্রী। ওই সিরিজে তার বিপরীতে রয়েছেন বলিউড তারকা বরুণ ধাওয়ান। এই প্রথম এত বড় মাপের আন্তর্জাতিক প্রজেক্টের অংশ হতে চলেছেন সামান্থা। 

পাশাপাশি ছিল তেলুগু ছবি ‘কুশি’। ওই ছবিতে দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। এর মাঝেই ঘোষণা করেন এক বছরের কর্ম বিরতি নেবেন তিনি। তার ঠিক দিন কয়েকের মধ্যে নতুন পোস্ট দেন সামান্থা। তাতেই ঘণীভূত হচ্ছে রহস্য।

 

অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে লেখেন, “সবচেয়ে বড় এবং সবচেয়ে কঠিন ছয় মাস…শেষ হল অবশেষে।”

অভিনেত্রীর এমন পোস্ট দেখে উদ্বেগে অনুরাগীরা। তবে অনেকেই মনে করেছেন গত ছয় মাস ধরে যেভাবে এক মুহূর্ত বিশ্রাম না নিয়ে কাজ করেছেন তিনি সেখান থেকে খানিক বিরতি নিতে হয়তো এই পোস্ট। যদিও এর মধ্যেই মুম্বাই বিমানবন্দরে দেখা মিলল অভিনেত্রীর। মুখ ঢাকা মাস্কে, অতি সাধারণ পোশাকেই মায়ানগরীতে আসেন তিনি।

জানা গেছে, খুব শিগগিরই রোগের চিকিৎসা করাতে আমেরিকায় যাবেন সামান্থা। অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার সাহায্যে নিজেকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে চান তিনি। এমনকি, অভিনয় থেকে বিরতির সিদ্ধান্ত নেওয়ার পর থেকে প্রযোজকদের অগ্রিম অর্থও ফিরিয়ে দিচ্ছেন সামান্থা।

কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২৩,/দুপুর ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit