রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
পাখিদের ১৫ বছরের নিরাপদ এক ঠিকানা নাজিরপাড়া সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের

এক ভাইয়ের প্রাণ গেল, আরেক ভাই আশঙ্কাজনক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২৩৩ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের কাঁচপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন রোহান (২২) নামে এক যু্বক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ছোট ভাই মো. রিপন (২০)।

আজ মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রোহান। তাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ঘাটা গ্রামে। তাদের বাবার নাম মো. হোসাইন মিয়া। মাইফুলা কবির কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন রোহান। আপাতত দুই ভাই বেকার ছিলেন।

তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী গোলাম মোস্তফা জানান, তিনি নিজে নারায়ণগঞ্জ থাকেন। রোহান ও রিপন চাকরির জন্য গ্রাম থেকে গতকাল রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেন। ভোরে তাদের রিসিভ করার কথা ছিল গোলাম মোস্তফার। ফজরের সময় কাঁচপুর নেমে তারা দুই ভাই মোস্তফাকে ফোন দেন। তখন মোস্তফা বাসা থেকে বের হয়ে কাঁচপুর গিয়ে তাদের দেখতে পান না। তখন তাদের নম্বরে কল দিলে চিৎকার শুনতে পান। পাশেই থাকা পুলিশের টহল দলকে জানালে তাদের সহযোগিতায় অদূরে একটি ব্রিজের ওপর তাদের দুই ভাইকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

ওই দুই ভাইয়ের বরাত দিয়ে তিনি জানান, বাস থেকে কাঁচপুর নামার পর কয়েকজন ছিনতাইকারী তাদের পাশের একটি ব্রিজে নিয়ে যায়। সেখানে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে সব কিছু বের করে দিতে বলে। দুই ভাই প্রতিবাদ করায় ছিনতাইকারীরা তাদের দুজনেরই পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে তাদের কাছ থেকে কোনো টাকা-পয়সা নিতে পারেনি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রোহানের মরদেহটি মর্গে রাখা হয়েছে। আর আহত রিপনের অস্ত্রোপচার চলছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২৩,/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit