সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

কেশবপুরে সাংবাদিক মাহফুজের হত্যাপ্রচেষ্টাকারী ইউপি সদস্য ফারুক হোসেন গ্রেফতারের দাবীতে মানববন্ধন 

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৬১ Time View

কেশবপুর (যশোর) প্রতিনিধি : বাংলাদেশ প্রেসক্লাব যশোর জেলা শাখার আয়োজনে জয়যাত্রা টিভির যশোর জেলা প্রতিনিধি ও প্রজন্ম ৭১ পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং বাংলাদেশ প্রেসক্লাব কেশবপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের হত্যা প্রচেষ্টাকারী ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোমবার বিকালে যশোরের কারবালা সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জানাগেছে, উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের চাউল চুরির অভিযোগে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী যশোর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রজন্ম ৭১ পত্রিকা-সহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদের প্রকাশের জের ধরে গত ২৫ জুন সকালে ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিরা সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজকে হাতুড়ী পেটা করে হত্যার চেষ্টা করে।

এসময় হামলাকারীরা সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের কাছে থাকা ব্যাবসায়িক ৫৫ হাজার ৫ শত টাকা ছিনিয়ে নেয় এবং মোটর সাইকেল ভাংচুর করে আরো ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এব্যাপারে সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজ বাদী হয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু থানা পুলিশ কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি। এদিকে সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের উপর হামলাকারী ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোমবার বিকালে যশোরের কারবালা সড়কে মানববন্ধন করেছে বাংলাদশ প্রেসক্লাব যশোর জেলা শাখার নেতৃবৃন্দ।

মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব যশোর জেলা শাখার সভাপতি সাংবাদিক মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক এ কে এম নূরুল আমীন, কেশবপুর উপজেলা শাখার সভাপতি এস আর সাঈদ, অভয়নগর শাখার সভাপতি আশরাফুল আলম লিপু, মণিরামপুর শাখার সভাপতি অমিতাভ মল্লিক, শার্শা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন প্রমুখ। বক্তরা অবিলম্বে বাংলাদশ প্রেসক্লাব কেশবপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের হত্যাপ্রচেষ্টাকারী ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিদের আইনের আওতায় এনে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৩,/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit