সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

মানুষের মতই খবর পড়ছেন, তবে তিনি মানুষ নন!

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৪৯ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ভারতের ওড়িশার একটি চ্যানেলে এ বার থেকে খবর পড়বেন সঞ্চালক লিসা। তবে বাস্তবে তাঁর কোনও অস্তিত্ব নেই। তিনি পুরোটাই প্রযুক্তির সৃষ্টি, এআই সঞ্চালক লিসা।

টিভির পর্দায় খবর পড়ছেন এক সুবেশা তরুণী। পরনে হ্যান্ডলুম শাড়ি। চুল আঁটসাঁট করে বাঁধা। কপালে ছোট্ট টিপ। কানে দুল। ঝরঝরে ইংরেজিতে নাগাড়ে কথা বলে চলেছেন। তবে কিছু ক্ষণ ভাল করে দেখলে ধরা যাবে আসল ‘টুইস্ট’। সঞ্চালক রক্ত-মাংসের মানুষ নন। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ, এআই-কে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে তাঁকে। এর আগে বিভিন্ন ক্ষেত্রে এআই-এর ব্যবহার দেখা গিয়েছে। এ বার খবর উপস্থাপনের ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হল। চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বার থেকে নিয়মিত খবর পাঠ করবেন এই সঞ্চালক। তাঁর নাম দেওয়া হয়েছে লিসা।

সম্প্রতি একটি অনুষ্ঠানে লিসার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন চ্যানেলের কর্ণধার। ইংরেজি এবং ওড়িয়া ভাষায় খবর পড়বেন লিসা। তবে জানানো হয়েছে, লিসা ওড়িয়া ভাষা এখনও ভাল করে রপ্ত করে উঠতে পারেননি। তাঁকে ভাষা শেখানোর কাজ চলছে। ঝরঝর করে ওড়িয়া বলতে শিখে গেলেই আরও বেশ কিছু অনুষ্ঠানের দায়িত্ব তাঁকে দেওয়া হবে বলে জানিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। শুধু টিভির পর্দায় নয়, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো বিভিন্ন সমাজমাধ্যমে লিসাকে দেখা যাবে।এআই সঞ্চালকের উচ্চারণ, পরিবেশনা, উপস্থাপন অনেকেরই মনে ধরেছে। লিসার আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েক জন দর্শকও। তাঁরা জানিয়েছেন, লিসাকে নিয়ে তাঁদের আগ্রহ জন্মেছে। চ্যানেলের কর্ণধার জাগি মাঙ্গত পণ্ডার কথায়, ‘‘একটা সময় কম্পিউটার সবচেয়ে আশ্চর্যের জিনিস ছিল। তবে সেই যুগ আর নেই। সময় বদলেছে। এখন এআই-এর যুগ। সে কারণেই সময়ের সঙ্গে তাল মেলাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২৩,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit