মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ৫ টন আদা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৪৫ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রায় পাঁচ টন আদা আমদানি করা হয়েছে। সোমবার (১০ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টায় আদাভর্তি একটি ট্রাক স্থলবন্দরে এসে পৌঁছায়। এর মধ্য দিয়ে আবারও গতি ফিরছে বন্দরের আমদানি বাণিজ্যে। প্রতি টন আদার আমদানি মূল্য ৪৫০ মার্কিন ডলার। আদাগুলো কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করবে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল।

এর আগে গত শনিবার বিকেলে ভারত থেকে ১১ টন পেঁয়াজের একটি চালান আসে বন্দরে। বন্দর দিয়ে মোট ২০০ টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খুলেছে বিডিএস করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান। আখাউড়া স্থলবন্দরের সুপারিন্টেনডেন্ট মো. সমাউল ইসলাম জানান, মদিনা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান বন্দর দিয়ে আদা আমদানি করেছে। মোট ১০ টন আদা আমদানির জন্য এলসি খুলেছে প্রতিষ্ঠানটি। আমদানি পণ্য থেকে যথারীতি কাস্টমস কর্তৃপক্ষ নির্ধারিত হারে শুল্ক এবং বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন মাশুল আদায় করবে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৩,/রাত ৮:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit