বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১০০ বোতল স্ফাফ সিরাপসহ আঁখি আক্তার (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী আনোয়ারপুর গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে। আঁখি আনোয়ারপুর গ্রামের সুমন মিয়ার স্ত্রী। জানা যায়, দীর্ঘদিন ধরেই নিজবাড়িতে মাদকের ব্যবসা চালিয়ে আসছে আঁকি ও তার স্বামী সুমন মিয়া।
এমন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার এসআই আবু ছালেকের নেতৃত্বে একদল পুলিশ সদস্য তার বাড়িতে অভিযান চালায়। বসতঘরসহ বাড়ির অন্যান্য জায়গায় কোনো মাদকদ্রব্য না পেয়ে পুলিশ গোসলঘরে তল্লাশি চালায়। এসময় গোসলঘরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০০ বোতল নেশা জাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে । পরে পুলিশ উদ্ধারকৃত স্কাফ সিরাপ জব্দ ও মাদক ব্যবসায়ি আঁখিকে আটক করে থানায় নিয়ে আসে। আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আসাদুল ইসলাম বলেন, পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।