বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার কাছাকাছি: পাকিস্তান বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে দেখা যেতে পারে যেসব রেকর্ড মধ্যপ্রাচ্যে ইসরাইলের দাপট ঠেকাতে পারবে কি সৌদি–তুরস্ক–পাকিস্তান প্রতিরক্ষা জোট? মেসির দলে যোগ দিচ্ছেন নেইমার! এতো বৈরিতার পরও কেন রাশিয়া-চীনের সঙ্গে একসাথে কাজ করে এফবিআই? আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত একজন 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২২৫ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আবদুল আলিম (৪৫) নামে এক চালক নিহত হয়েছে। আজ সোমবার (১০ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাগহাটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আবদুল আলিম হবিগঞ্জ সদর এলাকার বাসিন্দা। তিনি মাইক্রোবাসটির চালক ছিলেন।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার ভোরে হবিগঞ্জের বাসিন্দা ইমরান দুবাই থেকে দেশে আসেন। তাকে নিয়ে আসার জন্য মাইক্রোবাসে করে পরিবারের সদস্যরা ঢাকার হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরে যায়। পরে তাকে নিয়ে হবিগঞ্জে আসার পথে মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাগহাটা এলাকায় পৌঁছালে কিশোরগঞ্জের মঠখোলা থেকে ছেড়ে আসা ঢাকা গামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি একেবারে দুমড়ে মুচড়ে যায়।

পরে নরসিংদী পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে দূর্ঘটনার সংবাদ পেয়ে নরসিংদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ রায়হান এর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। এসময় মাইক্রোবাসের ভিতরে আটকা থাকা চালক আবদুল আলিমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হলে তা নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু খায়ের বলেন, মাইক্রোবাসটিতে চালকসহ ৪ জন যাত্রী ছিলেন। চালক মারা গেলেও বাকিরা তেমন আঘাত পায়নি। আমরা মরদেহের ময়না তদন্ত শেষে তাদের কাছে হস্তান্তর করেছি। আর ঘাতক বাস চালক পালিয়ে গেলে ও বাস আমাদের হেফাজতে রয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে ‍

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৩,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit