রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

ধানভর্তি ট্রাক উধাওয়ের ১৫ দিন পর চালসহ উদ্ধার

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৮০ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা থেকে ধানভর্তি টাকা উধাওয়ের ১৫দিন পর চালসহ ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাক চালক গোলাম মোস্তফাকে(৩৮) গ্রেপ্তার করা হয়। গোলাম মোস্তফা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গোড়কা গ্রামের আবুল কাসেমের ছেলে। সোমবার সকালে নেত্রকোনা পুলিশ সুপারের অফিসের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানানো হয়।

নেত্রকোনা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জানান, গত ২৫ জুন নেত্রকোনার বারহাট্টা উপজেলার ধান ব্যবসায়ী রাজু আহমেদ ঠাকুরাকোনা বাজারের ধান মহাল থেকে ট্রাকে করে ময়মনসিংহের শম্ভুগঞ্জে আলম অটোরাইস মিলে ২৩০ বস্তা ধান পাঠান। কিন্তু পরবর্তী সময় নির্দিষ্ট গন্তব্যে ধানসহ ট্রাকটি পৌছেনি। এ ব্যাপারে পরদিন নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তাকে কাজে লাগিয়ে নেত্রকোনা মডেল থানার এসআই ফরিদ আহমেদের নেতৃত্বে পুলিশ ট্রাকসহ চালক গোলাম মোস্তফাকে সিরাজগঞ্জ থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাফা ধান নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন।

তার দেওয়া তথ্য মতে রোববার ভোরে ট্রাকটিকে রং পাল্টানোরত অবস্থায় জব্দ করা হয়। পরে একই দিনে দুপুরে ঢাকার আশুলিয়া ভান্ডারী অটো রাইস মিলে অভিযান চালিয়ে চোরাইকৃত ধান হতে রুপান্তরিত ২৫ কেজির ২৮৭ বস্তা এবং ৫০ কেজির ৩৮ বস্তা চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় ধান ব্যবসায়ী রাজু আহমেদ বাদী হয়ে ৮ জুলাই নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। জেলার সকল ধান ব্যবসায়ীদের বিভিন্ন অটোরাইস মিলে ধান প্রেরণের আগে ট্রাক চালকের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংরক্ষণ রাখার অনুরোধ জানান পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, লুৎফর রহমান, নেত্রকোনা মডেল থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক, জেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্্র মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৩,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit