শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী উত্তেজনার মধ্যেই রাহুলের ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইট, কী মিলবে এতে বিমানবন্দরে ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট নিয়ে যা বললেন সাদিক কায়েম

ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৯৭ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন রানাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

দক্ষিন বিশিউড়া বাজারে চৌরাস্তা মোড়ে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে সোমবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়। বেলা ১২টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লাল মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান মাষ্টার, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম, যুবলীগ নেতা মোস্তাক আহমেদ প্রমুখ। এর আগে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে সভা হয়।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, উপ নির্বাচনে নাসির উদ্দিন রানা ব্যাপক অনিয়ম করেছে। বহিরাগত লোক এনে নির্বাচনী কেন্দ্র থেকে ভোটারদের বের করে দিয়েছে। পেশী শক্তি খাটিয়ে টাকা খরচ করে বিজয়ী হয়েছে। তার এ সব অপকর্মে বাধা দেওয়ায় নির্বাচনের দিন আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের ওপর তার লোকজন হামলা করেছে।

এতে শতাধিক লোক আহত হয়। আহতরা এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এও ঘটনায় চেয়াপরম্যান রানা ও তার লোকজনের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় একাধিক মামলা হয়েছে। সহ রানা নিজেকে আওয়ামী লীগ কর্মী দাবি করে। অথচ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের কোন কমিটিতে তার নাম নেই। বক্তারা চেয়ারম্যান রানাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, গত ২৫ মে নেত্রকোনা সদর উপজেলা দক্ষিন বিশিউড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী অ্যাডভোকেট আবদুর রহমান মাষ্টারকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী মো, নাসির উদ্দিন রানা বিজয়ী হন।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৩,/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit