বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

জাপোরিজঝিয়ায় মানবিক সহায়তাকেন্দ্রে বোমা হামলা, নিহত ৪

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের জাপোরিজঝিয়া অঞ্চলের ওরিখিভ শহরের একটি আবাসিক এলাকায় রুশ বোমা হামলায় ৪ জন নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ কর্তৃপক্ষ। এ ঘটনায় আরো ১১ জন আহত হয়েছে। শহরের গভর্নর ইউরি মালাশকো জানিয়েছেন, অঞ্চলটির একটি মানবিক সহায়তাকেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী।

এদিকে ন্যাটোর শীর্ষ সম্মেলন ঘিরে আশায় বুক বাঁধছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার প্রত্যাশা, সম্মেলন থেকে ভালো কিছুই আসবে। ন্যাটোতে যোগ দেওয়া নিয়েই মূলত রাশিয়ার সঙ্গে ইউক্রেনের বিরোধ। ঘরের সামনে শত্রুকে কখনই ন্যাটোভূক্ত হতে দেবেন না ভ্লাদিমির পুতিন। তাই শান্তি চুক্তির অন্যতম শর্ত ন্যাটোতে যেতে পারবে না ইউক্রেন।

আর এই ন্যাটোতে ঢুকতে মরিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। যে কোনো শর্তে পশ্চিমাদের এই সামরিক জোটে যেতে চাইছেন তিনি। আগামী ১১-১২ জুলাই লিথুনিয়ায় বসবে জোটটির শীর্ষ সম্মেলন।  

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৩,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit