বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় আড়াই হাজার, নিখোঁজ ৫০ হাজার ‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু’ আরব সাগরে মার্কিন হেলিকপ্টার জরুরি অবতরণ, ক্রু নিখোঁজ রুশ বাহিনীকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিয়েছে চীন: রিপোর্ট রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী ভারত সফরে গিয়ে মস্তিষ্কে ৩৮ পরজীবী নিয়ে ফিরলেন নারী, অতঃপর… জন্মহার বাড়াতে পিতৃত্ব-মাতৃত্বকালীন ছুটি বাড়াল ফ্রান্স জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর বড় পর্দায় ‘শিকার’ করবেন অপু বিশ্বাস এইচএসসি পরীক্ষা শুরু আজ : অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ

আমার ডিপ্রেশনের সমস্যাটা জিনগত: আমির কন্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৯৯ Time View

বিনোদন ডেস্ক : হিন্দুন্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, ইরা যে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, সেটা বুঝতে অনেক সময় লেগেছিল তার। শুধু তাই নয়, একটা সময় দিনে প্রায় ৮ ঘণ্টা কান্না করতেন আর ১০ ঘণ্টা ঘুমিয়ে পার করতেন বলেও জানান এই তারকা কন্যা।

ইরার মতে, ‘মাত্র পাঁচ বছর বয়সে বাবা-মা’র আলাদা হয়ে যাওয়াটাকে স্বাভাবিক মনে হয় হয়নি। এরপর দেড় বছর ধরে মনমরা হয়ে ছিলাম। খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলাম।’ইরা আরও বলেন, তার পরিবারের অনেকের মানসিক সমস্যা আছে।

ইরা জানান, তিনি ক্লিনিক্যাল ডিপ্রেশনে আক্রান্ত। যা প্রতি ৮-১০ মাসে এই ফিরে আসে। আমির কন্যা বলেন, ‘এটি মূলত জিনগত সমস্যা। সাইকোলজিক্যালও। কিছুটা সামাজিক প্রভাবও রয়েছে। পুরোটা বুঝতে আমার সময় লেগেছে। আমার পরিবারের অনেকেরই মানসিক সমস্যা রয়েছে। আমি নিজে সঠিক পথ খুঁজে নেইনি এবং ডিপ্রেশনের শিকার হয়েছি।’

আমিরের সঙ্গে মা রিনা দত্তের বিচ্ছেদ হয় ২০০২ সালে। ১৮ বছরের দীর্ঘ দাম্পত্যে ইতি টেনেছিলেন তারা। ওই সময়ের অভিজ্ঞতা জানিয়ে ইরা বলেন, ‘বাবা-মায়ের বিচ্ছেদ ঘটারই ছিল, তবুও আমার মন খারাপ হয়ে গিয়েছিল। আমি কাউকে কিছু বলিনি যেহেতু তারা চিন্তিত হয়ে পড়বেন আমাকে নিয়ে।’

তবে এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ ইরা। সম্প্রতি বাবা আমির ও মা রিনার সাহায্যে অগস্ত্য ফাউন্ডেশনের স্থাপন করেছেন তিনি। ইরার এই সংগঠনের লক্ষ্যই হল, যারা মানসিক সমস্যায় ভুগছেন তাদের সাহায্য করা।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৩,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit