সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

যে বিষয়ে আপস করতে চান না সানা খান

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৯৭ Time View

বিনোদন ডেস্ক : সদ্য মা হয়েছেন বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। গত ৫ জুলাই প্রথম পুত্রসন্তানের জন্ম দেন তিনি। তার মা হওয়ার পরই তার ওজন নিয়ে কথাবার্তাও শুরু হয়েছে। কারণ ইসলামের টানে অভিনয় জগতকে বিদায় জানালেও নিজেকে সব সময় পরিপাটি রাখতে পছন্দ করেন সানা। তবে সানা সাফ জানিয়ে দিয়েছেন, আগে সন্তানের পুষ্টি, তার পর অন্য কিছু। ওজন পরেও কমানো যেতে পারে। এ বিষয়ে তিনি কোনো আপস করতে চান না। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সানা খান সন্তানের স্বাস্থ্যের বিষয়ে এভাবেই নিজের দৃঢ়তা প্রকাশ করেন। সানা খান বলেন, যখন মা হওয়ার পরই ওজন কমানো নিয়ে কথাবার্তা শুরু হয়, তখন আমি খুব ঘাবড়ে যাই। অবশ্যই আমি ওজন কমাতে চাই, সবাই সেটা চান। তবে আমি নিজের স্বাস্থ্য বা আমার সন্তানের যে পুষ্টি দরকার, তার সঙ্গে আপস করতে চাই না। আমার ওজন কমানো, আমার সন্তানের স্বাস্থ্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না। 

‘আগে আমার সন্তানের পুষ্টি, তার পর অন্য কিছু। ওজন পরেও কমানো যেতে পারে। তবে আমার সন্তানের জীবনে এই সময়টা আর ফিরে আসবে না।’বলিউডে জনপ্রিয়তা বাড়ার সময়ে ইসলামের টানে রূপালী জগত ছাড়েন সানা খান। ২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সাঈদের সঙ্গে বিয়ে হয় তার। ঝলমলে পোশাক ছেড়ে ধারণ করেন বোরকা ও হিজাব। এরপর বিয়ের তিন বছরের মাথায় সন্তানসম্ভবা হন সানা। চলতি বছরই প্রকাশ্যে আসে সেই খবর। গত ৫ জুলাই পুত্রসন্তানের জন্ম দেন তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৩,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit