বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

দ.আফ্রিকাকে হারিয়ে সিরিজ সমতায় বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : হারলেই সিরিজ হাতছাড়া। জিতলে সিরিজে ফেরার সুযোগ। এমন কঠিন সমীকরণের ম্যাচে জয় পেল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১৪ রানের জয়ে ১-১ সমতায় ফেরে স্বাগতিক বাংলাদেশ যুব দল। 

রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে ৬টি চার আর এক ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬৯ রান করেন শিহাব। ৩ চারে ৪১ রান করেন আদিল বিন সিদ্দিক। টার্গেট তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৯ ওভারে ২৫৪ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন টিজার। 

বাংলাদেশের জয়ে অলরাউন্ড নৈপুণ্য দেখান আরিফুল ইসলাম। তিনি ব্যাট হাতে ২ ছক্কা আর ৩ চারের সাহায্যে ৪৮ রান করার পাশাপাশি বল হাতে ৩৩ রানে ২ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন। আগামী মঙ্গলবার খুলনার এই মাঠেই সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২৩,/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit