সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নওগাঁর পত্নীতলায় ভিক্ষুক পূণবাসনের নিমিত্তে ছাগল, ঔষধ, খাবার ও নগদ অর্থ বিতরণ।

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১৭৭ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলার ভিক্ষুক পূণবাসনের নিমিত্তে ভিক্ষুকদের মাঝে ছাগল, ঔষধ, খাবার, ও নগদ অর্থ বিতরণ এবং এ উপলক্ষে রোববার উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের রেজাউল করিম চৌধুরী রেজার সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ – ২ এর সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার (ভারপ্রাপ্ত) সহিদুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, খাতিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, নজিপুর পৌর মেয়র আলহাজ্ব রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, সাবেক জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ্, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, সহ অন্যান্য কর্মকর্তা সুধীজন প্রমূখ।
এসময় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ক্ষুধা মুক্ত বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নেয়ার নিমিত্তে ভিক্ষুক পূণবাসনের লক্ষে অনুষ্ঠানে উপজেলার ১১জন ভিক্ষুক কে নগদ ৩ হাজার টাকা সহ ঔষধ ও অন্যান্য সামগ্রী প্রদান করা হয়। নওগাঁর পত্নীতলায় শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোর গঠনের অথ প্রদান  তানভীর চৌধুরী, নওগাঁ পতিনিধি – নওগাঁর পত্নীতলায় দূর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয়ের উদ্যোগে এবং পত্নীতলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় রবিবার উপজেলার ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোর গঠনের নিমিত্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সভা কক্ষে সাত লক্ষ আশি হাজার টাকা প্রদান এবং এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।      
পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দূর্নীতি দমন কমিশন নওগাঁ জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আল আমিন প্রতিটি বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানদের হাতে নগদ দশ হাজার টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব সামসুর রহমান চৌধুরী বুলবুল সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সূধিজন প্রমূখ।

কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit