শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

পুঁজিবাজারে সূচকের সঙ্গে ডিএসইর লেনদেন বেড়েছে

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১৭০ Time View

ডেস্ক নিউজ : সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার পুঁজিবাজারে সূচকের সামান্য উত্থানে মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসই প্রধান মূল্য সূচক ডিসইএক্স ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৩৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৭৭ ও ২১৮৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৯২১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ২২ কোটি টাকা বেড়েছে। আগের দিন ডিএসইতে ৮৯৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

রবিবার ডিএসইতে ৩৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৫টি কোম্পানির, কমেছে ১০৫টি এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলো- এলআরবিডি, ফুওয়াং ফুড, জেনেক্স, খান ব্রাদার্স, ইন্ট্রাকো, এডিএন টেলিকম, রূপালী লাইফ ইন্সুরেন্স, অক্সিজেন অ্যাসোসিয়েট, বিবিএস ও আলিফ ইন্ডাস্ট্রি। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭৩০ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২২০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৩টির, কমেছে ৫৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৯২টির কোম্পানির শেয়ার দর। রবিবার সিএসইতে ১৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২১ কোটি ২২ লাখ টাকার।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২৩,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit