রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

দুই বছরে ভিত্তি ঠিক করেছি বলেই বাংলা সিনেমা ভালো লাগছে : নিপুণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : অভিনেত্রী নিপুণ আক্তার বলেছেন, আগে সিনেমার ফাউন্ডেশন নষ্ট ছিল, দুই বছরে সেই ভিত্তি ঠিক করেছি বলেই বাংলা সিনেমা ভালো লাগছে। সবসময় ফাউন্ডেশন ঠিক রাখতে হবে। এটা ঠিক থাকলে সিনেমার অবস্থা ভালো হবে। ইনশাআল্লাহ, ২০২৪ সালের ঈদে আপনারা দেখবেন বাংলাদেশে বিশাল একটা জোয়ার, কিছু বয়ে যাচ্ছে।

শুক্রবার বিকেলে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে চিত্রনায়িকা অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমা দেখতে গিয়ে সংবাদমাধ্যমে এসব কথা বলেন চলচ্চিত্র শিল্পী সমিতির এই সাধারণ সম্পাদক। নিপুণ বলেন, এখন কেন সিনেমা ভালো হচ্ছে। এর আগে, ভালো সিনেমা হয়নি? আগেও ভালো সিনেমা হয়েছে। তবে সিনেমার ফাউন্ডেশন ভালো ছিল না। যা এখন ঠিক হয়েছে। এসবের জন্য আমরা কাজ করছি। ২০২৪ সালের ঈদে আপনারা অনেক বড় কিছু দেখতে পাবেন।

বাংলা সিনেমায় অনুদানের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নিপুণ বলেন, অনুদান বলে কোনো কথা নেই। সিনেমা, সিনেমাই। আপনি কিভাবে উপস্থাপন করবেন সেটি আপনার দায়িত্ব। অপু ভালোভাবে তার সিনেমাটা উপস্থাপন করেছেন। অনুদানে যে টাকা দেওয়া হয়েছে তার চেয়ে বেশি খরচ করে অপু এটি নির্মাণ করেছেন। আপনারা অনুদানের ওপর নির্ভর করবেন না। একটা গল্পের সঙ্গে সরকার অর্থ দিয়ে সহযোগিতা করছে। সেখানে আপনাকেও কিছু দিয়ে কাজটি সুন্দর করতে হবে। তখনই একটি ভালো সিনেমা নির্মিত হবে। যার প্রমাণ লাল শাড়ি।

উল্লেখ্য, অপু বিশ্বাস অভিনীত অনুদানের ছবি ‘লাল শাড়ি’ ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অভিনয়ের পাশাপাশি সরকারি অনুদানের এ সিনেমা প্রযোজনাও করেছেন তিনি। মুক্তির পর ব্লকবাস্টার সিনেমাস ও লায়নসহ দেশের ১৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

কিউএনবি/অনিমা/০৯ জুলাই ২০২৩,/দুপুর ১২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit