রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

কলকাতায় মুক্তি পেল মিথিলার ‘মায়া’

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১১৮ Time View

বিনোদন ডেস্ক : অপেক্ষার পালা শেষে কলকাতার বড়পর্দায় দেখা মিললো বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার। গেল শুক্রবার পশ্চিমবঙ্গের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘মায়া’। ২০২১ সালের জুন মাসে কলকাতার সিনেমা ‘মায়া’য় নাম লেখান মিথিলা। এটি নির্মাণ করেছেন রাজর্ষী দে।

ছবির নাম ভূমিকায় আছেন মিথিলা। নির্মাতা ছবির গল্প সাজিয়েছেন হিন্দিভাষী দরবার সিং আর তার স্ত্রী মায়াকে নিয়ে। মায়া চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন মিথিলা। নতুন এই ছবির অন্তত আশিভাগ সংলাপ হিন্দিতে। 

‘মায়া’ দিয়ে টালিগঞ্জে হাঁটা শুরু করেন মিথিলা। এরপর এক এক করে তার ঝুলিতে বেশ কিছু কাজ চলে আসে। ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট ২’-তে অভিনয় করেছেন, সেটি মুক্তিও পেয়েছে। আবার ‘আয় খুকু আয়’ দিয়ে কলকাতার সিনে পর্দায় হাজির হয়েছেন বছরখানেক আগেই। তবে সেটি ছিল অতিথি চরিত্রে।
এবার মুখ্য চরিত্র দিয়ে কলকাতায় অভিষিক্ত হচ্ছেন মিথিলা।

মিথিলা বলেন, আমি বলব যে ‘ম্যাকবেথ’র অনুপ্রেরণায় একটি গল্প এটি। এতে আমি মায়া চরিত্রে অভিনয় করেছি। মায়া হলো লেডি ম্যাকবেথের দ্বিতীয় সত্তা। তবে এটা নেতিবাচক নাকি ইতিবাচক চরিত্র, সেটা বলতে চাই না; দর্শক ছবি দেখলেই বুঝতে পারবে।

এতে মিথিলা ছাড়াও আছেন গৌরব চক্রবর্তী, কমলেশ্বর মুখার্জি, রাহুল ব্যানার্জি, তনুশ্রী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, কনীনিকা ব্যানার্জি, রিচা শর্মা, দেবলীনা কুমার, রাতশ্রী দত্তসহ আরো অনেকে।

টলিউডে মিথিলার হাতে আরো কয়েকটি সিনেমা রয়েছে। এর মধ্যে রয়েছে অর্ণব মিদ্যার পরিচালনায় ‘মেঘলা’, অরুণাভ খাসনবিশের অ্যান্থলজি ফিল্ম ‘নীতিশাস্ত্র’। অনির্বাণ চক্রবর্তীর নির্মাণে কাজ করছেন ‘ও অভাগী’ নামের একটি ছবিতে।

কিউএনবি/অনিমা/০৯ জুলাই ২০২৩,/সকাল ১১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit