সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

মণিপুরে ফের সংঘর্ষ, পুলিশ সদস্যসহ নিহত ৪

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আবার নতুন করে সহিংসতা ছড়াল ভারতের মণিপুর রাজ্যে। পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিষ্ণুপুর ও চূড়াচাঁদপুর জেলার সীমানায় কয়েকটি ঘটনায় এক পুলিশ সদস্যসহ চারজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে এক কিশোরও রয়েছেন।

শুক্রবার রাতেও দুই জেলার সীমানার দুই ধার থেকে গোপনে দুষ্কৃতকারীরা ঢুকেছিলেন। তার পরই আবার নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটে। তারা বেশ কিছু বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তা বাহিনী পালটা জবাব দেওয়ায় সেই ঘটনা এড়ানো গেছে। এছাড়া শুক্রবার রাতে পুলিশ কন্ট্রোলরুম থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বেশ কিছু জায়গায় নতুন করে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিছু জায়গায় গুলি চলার ঘটনা ঘটেছে। তবে বেশির ভাগ জেলায়ই পরিস্থিতি স্বাভাবিক।

অন্যদিকে শুক্রবার যৌথ অভিযানে নামে মণিপুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ইম্ফলের পূর্ব ও পশ্চিম, চূড়াচাঁদপুর, বিষ্ণুপুর, কাকচিং জেলায় অভিযান চালিয়ে দুষ্কৃতকারী ও জঙ্গিদের ১৮টি বাংকার গুঁড়িয়ে দিয়েছে যৌথ বাহিনী। গত ২৪ ঘণ্টায় ৫০টি বাংকার গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ অভিযানে পাঁচটি স্বয়ংক্রিয় অস্ত্র, ৭৪টি গুলি ও অত্যন্ত শক্তিশালী পাঁচটি হ্যান্ডগ্রেনেড উদ্ধার হয়েছে।

প্রসঙ্গত, মণিপুরে দুই মাস ধরে চলা ধারাবাহিক সহিংসতায় নিহতের সংখ্যা অনেক আগেই ১০০ ছাড়িয়েছে। ঘরছাড়া হয়েছে প্রায় ৫০ হাজার মানুষ। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুর পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক করলেও পরিস্থিতি বদলায়নি। গত ৩ মে মণিপুরের আদিবাসী ছাত্র সংগঠন অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অব মণিপুরের (এটিএসইউএম) বিক্ষোভ মিছিল ঘিরে উত্তর-পূর্বের ওই রাজ্যে অশান্তির সূত্রপাত। মণিপুর হাইকোর্ট মেইতেইদের তফসিলি আদিবাসীর মর্যাদা দেওয়ার বিষয়টি রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিলেন। এরপরই আদিবাসী সংগঠনগুলো তার বিরোধিতার পথে নামে। দীর্ঘ অশান্তির পর অবশেষে ছন্দে ফিরছে উত্তর-পূর্বের রাজ্যটি।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৩,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit