সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

পাবজি খেলতে গিয়ে প্রেম, ৪ সন্তান নিয়ে ভারতে পাকিস্তানি গৃহবধূ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অনলাইন গেম পাবজি খেলতে গিয়ে কথোপকথনে প্রেম। আর সেই প্রেমের পরিণতি টানতে পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন প্রেমিকা সীমা গুলাম হায়দার (২৭)। সঙ্গে নিয়ে আসেন তার চার সন্তানকেও। ভারতে এসে ঘর বাঁধেন প্রেমিক শচীন মীনার (২২) সঙ্গে।  

কিন্তু বেশি দিন সুখের সংসার করতে পারেননি তারা। এ প্রেমযুগল এখন জেলবন্দি।  এ ঘটনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি জানায়, গত ৪ জুলাই (মঙ্গলবার) শচীন-সীমাকে গ্রেপ্তার করে নয়ডার থানা পুলিশ। সীমার অপরাধ অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশ।

ইতোমধ্যে এ যুগলের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ জানিয়েছে, মামলাটি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছেন তারা।  গত মে মাসে অবৈধভাবে ভারতে প্রবেশ করে দিল্লি সীমানা লাগোয়া উত্তর প্রদেশের শহর নয়ডায় একটি বাড়িতে ওঠেন সীমা।  

সীমার বিয়ে হয় ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে। পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা গুলাম হায়দারের সঙ্গে বিয়ে হয় তার। সেই ঘরে চার সন্তান রয়েছে তার। এর মধ্যে একটি ছেলে ও তিনজন কন্যাসন্তান।

২০১৯ সালে কাজের উদ্দেশ্যে সৌদি আরবে যান গুলাম হায়দার। এসময় একাকিত্ব ঘোঁচাতে পাবজি খেলা শুরু করেন সীমা। সেই সূত্রে পরিচয় হয় ভারতের শচীনের সঙ্গে।

শচীন ভারতের বৃহত্তর নয়ডার রবুপুড়া নামে একটি ছোট শহরের বাসিন্দা। একটি মুদিদোকানে কাজ করেন তিনি। রবুপুড়াতেই একটি কক্ষ ভাড়া নিয়ে সীমা ও তার চার সন্তানকে নিয়ে থাকতেন তিনি।

সীমা বলেন, ‘আমি সাধারণত দিনে দুই থেকে তিন ঘণ্টা পাবজি খেলতাম। খেলতে খেলতেই শচীনের সঙ্গে পরিচয় হয়। একে অপরের মোবাইল ফোন নম্বর নিই। এরপর নিয়মিত কথা হতে থাকে। ’

সীমা ও শচীন সাংবাদিকদের বলেছেন, তারা বিয়ে করে একসঙ্গে থাকতে চান।  

এদিকে পুলিশের কাছে সীমার স্বামী গুলাম হায়দারের অভিযোগ, পাবজি খেলতে খেলতে তার স্ত্রী সীমা বিপথগামী হয়েছেন। ঘরবাড়ি ও স্বর্ণালংকার বিক্রি করে সন্তানদের নিয়ে পালিয়ে ভারতে গেছেন।

যদিও সীমা এই অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, তিন বছর ধরে প্রেমের পর চলতি বছরের মার্চে নেপালে সীমা-শচীন প্রথম দেখা করেন। সেখানে একটি আবাসিক হোটেলে কয়েক দিন থাকার পর যে যার দেশে ফিরে যান।  

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৩,/বিকাল ৪:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit