সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

গুচ্ছ বোমা পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড় করাবে: রাশিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের জন্য গুচ্ছ বোমা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে রাশিয়া। এ ধরনের অস্ত্রকে গণহত্যার পন্থা ও বিশ্ব শান্তির জন্য একটি বড় হুমকি হিসেবে উল্লেখ করে মস্কো এ নিন্দা জানায়। দেশটির বার্তা সংস্থা রিয়া নভোস্তি এ কথা জানিয়েছে।

আন্তর্জাতিক বিষয়ক রাষ্ট্রীয় দুমা কমিটির চেয়ারম্যান লিওনিড স্লাতস্কির উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত গণহত্যার একটি সরাসরি পথ এবং এটি ভবিষ্যতে তাদের ইউরোপীয় অংশীদারদের সাথে একত্রে ন্যায়বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করাবে।

স্লতস্কি বলেন, রাশিয়া এটির কঠোর প্রতিক্রিয়া জানাবে এবং আমাদের সামরিক ইউনিটগুলোকে শত্রুদের গুচ্ছ অস্ত্রের সম্ভাব্য ব্যবহার সম্পর্কে অবহিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র গতকাল শুক্রবার ইউক্রেনে গুচ্ছ বোমা পাঠানোর সিদ্ধান্তের ঘোষণা দেয়। এ ধরনের অস্ত্র বিশ্বের ১২৩টি দেশ দ্বারা একটি আন্তর্জাতিক কনভেনশনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়।

২০১০ সালে কার্যকর করা কনভেনশনে এ ধরনের অস্ত্রের ব্যবহার, উৎপাদন, স্থানান্তর এবং মজুদ নিষিদ্ধ করা হয়। তবে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন এ কনভেশনে স্বাক্ষর করেনি। সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ইউক্রেনে যে গুচ্ছ বোমা পাঠাবে তা ১৫৫ মিলিমিটার কামান থেকে নিক্ষেপ করা যায়।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৩,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit