সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

আইভরি কোস্টে ভারী বৃষ্টি-ভূমিধসে নিহত ১০

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে প্রবল বর্ষণ ও ভূমিধসে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল শুক্রবার (০৭ জুলাই) পর্যন্ত গণনা করা এ সংখ্যা ছিল আংশিক। সামরিক বাহিনীর অগ্নিনির্বাপক ব্রিগেড জিএসপিএম জানায়, দেশটির বৃহত্তম নগরী এবং বাণিজ্যিক কেন্দ্র আবিদজানের দুই জেলা থেকে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ইয়োপোগনে ৯ জন এবং কোকোডি-আংরে জেলায় একজন মারা যায়।

জিএসপিএম ক্যাপ্টেন ও অপারেশন উপ-প্রধান অ্যানিসেট বাহ বলেন, শিল্পাঞ্চল ইয়োপোগনে বৃহস্পতিবার ভোর তিনটার দিকে প্রথম ভূমিধস হয়। এতে চারজন নিহত ও একজন আহত হয়। একই এলাকায় দ্বিতীয় ভূমিধসে সাতজন আহত এবং এক শিশুসহ আরো চারজন নিহত হয়। তিনি আরও জানান, অ্যাটেকুবে-মোসিকরোতে ধসে পড়া মাটির নিচ থেকে আরেকটি লাশ উদ্ধার করা হয়। নগরীর কেন্দ্রের কাছের কোকোডিতে এক ব্যক্তি বন্যার পানিতে ভেসে যায়। পরে স্থানীয় বাসিন্দারা মরদেহটি খুঁজে পায়।

আইভরি কোস্টে প্রতি বছর জুন ও জুলাই মাসে ভারি বৃষ্টিপাত হতে দেখা যায়। গত জুনের মাঝামাঝি ইয়োপোগনে ভূমিধসে একই পরিবারের পাঁচ সদস্য মারা যায়। সরকার গত মাসে জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে আবহাওয়াজনিত ঘটনায় ১৫ জন শিশুর মৃত্যু হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৩,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit